দোকান খোলাই সার, লাভের চেয়ে ক্ষতি বেশি মিষ্টি ব্যবসায়ীদের

রায়গঞ্জঃ সকাল থেকে সন্ধে পর্যন্ত রায়গঞ্জে মিষ্টির দোকান খুলছেন মালিকরা। কিন্তু লাভের থেকে লোকসান হচ্ছে বেশি। ক্ষতির মুখে পড়ছেন মিষ্টি বিক্রেতারা। লোকসানের কারণ হিসেবে উঠে আসছে অনেকগুলি বিষয়। লকডাউনের জেরে ছানার অভাব দেখা দিয়েছে। পাশাপাশি ক্রেতার সংখ্যাও কম রয়েছে। করোনা সংক্রমণের ভয়ে ঘরবন্দী মানুষ। রায়গঞ্জের মিষ্টির দোকানদাররা জানান, দোকান খোলা রাখলে লাভের চেয়ে লোকসান হচ্ছে […]

Continue Reading

লকডাউনে শহরবাসীর মনোবল বাড়াতে মনীষীদের বাণী টাঙিয়ে প্রচার পুরসভার’

রায়গঞ্জঃ লকডাউনের মাঝে রায়গঞ্জবাসীর মনোবল বাড়াতে অভিনব উপায় বের করল পুরসভা। শহরের বিভিন্ন এলাকায় ২০০টিরও বেশি মণীষীদের বাণী সম্বলিত ফ্লেক্স টাঙানো হল। শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তা থেকে শুরু করে জনবহুল এলাকাগুলোতে এই ফ্লেক্সগুলি টাঙানো হয়েছে। পুর কর্তৃপক্ষের দাবি, লকডাউনের মধ্যে মানুষ বর্তমানে যে পরিস্থিতির সঙ্গে লড়ছেন, তার ফলে মানসিকভাবে ভেঙে পড়ছেন তাঁরা। তৈরি হয়েছে নানান […]

Continue Reading

পশ্চিমবঙ্গ ল ক্লার্ক এসোসিয়েশনের কৃষ্ণনগর ফৌজদারি ইউনিটের পক্ষ থেকে প্রান্তিক মানুষদের সহযোগিতা

মলয় দে নদীয়া :-সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আক্রান্ত ,যার শিকার আমাদের দেশ ভারত বর্ষ, চারিদিকে লকডাউন কাজকর্ম বন্ধ ,আদালত বন্ধ ,আদালতের ল-ক্লার্করা কর্মহীন, সেই সময় পশ্চিমবঙ্গ ল- ক্লার্ক অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর ফৌজদারি ইউনিটের পক্ষ থেকে আজ ১৭ই মে ইউনিটের ১৫০ জন সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। কৃষ্ণনগর ফৌজদারী ইউনিটের সম্পাদক স্মরজিত গোস্বামী ও […]

Continue Reading

তাঁতে তৈরি কাপড় বিক্রি অনিশ্চয়তার মুখে, মাস্ক তৈরীর কাজে তাঁতের শাড়ি

মলয় দে নদীয়া:-তাঁতে বোনা কাপড় দিয়েই মাস্ক তৈরী করে বিক্রি করে তাঁতীদের অর্থ জোগাচ্ছেন নদীয়ার শান্তিপুরের একটি কোঃ অপারেটিভ সোসাইটি ৷ দীর্ঘ লক ডাউনে শান্তিপুর, ফুলিয়া, ধনেখালী, সমুদ্রগড় সহসমস্ত জায়গার তাঁত শিল্পের সাথে যুক্ত লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে ৷ তাঁতীদের যে সমবায় সমিতি রয়েছে সেগুলির অবস্থাও খুবই খারাপ ৷ বছরের অন্য সময় ঐ […]

Continue Reading

দু:স্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল ঋষি অরবিন্দ ক্লাব এবং লাইব্রেরীর

মালদা : লকডাউন পরিস্থিতিতে প্রায় ২০০ জন দু:স্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল একটি ক্লাবের সদস্যরা। রবিবার সকাল ৮ টা নাগাদ ইংরেজবাজার থানার দক্ষিণ কৃষ্ণপল্লী এলাকায় একটি ক্লাবের উদ্যোগে এলাকার দু:স্থদের মধ্যে ফ্রী সবজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দু:স্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন […]

Continue Reading

শান্তিপুর থানা তৎপরতায় পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, এবং কোয়ারান্টাইন ভূক্তকরণ

মলয় দে নদীয়া;-মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে কাজ করা পরিযায়ী শ্রমিকরা অধৈর্য হয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে একটি লরি ভাড়া করে ফিরছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আজ শনিবার সকাল বেলা ১১ টা নাগাদ শান্তিপুর বাইপাসে নাকা চেকিং এর ফলে শান্তিপুর থানার এসআই বিকাশ হালদার কর্তব্যরত অবস্থায় দেখেন একটি লরিতে প্রায় ৭০জন। জিজ্ঞাসা করার পরে জানতে পারেন ধৈর্যচ্যুতির ফলে তারা […]

Continue Reading

ভারত-বাংলাদেশ সীমান্তে ত্রাণ পৌঁছে দিলেন চাপড়ার তৃণমূল নেতা জেবের সেখ বললেন অভুক্ত থাকবে না কেউ 

মলয় দে নদীয়া :- নদিয়া জেলা চাপড়া ব্লক এর বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাটখোলা গ্রাম। ভারতীয় নাগরিকত্ব থাকলেও, কাঁটাতারের ওপারে বাসিন্দা। ছোট্ট একটি জলাশয় পেরোলেই বাংলাদেশ। ন্যূনতম সাধারণ যেকোনো কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, বা দরকারে যেতে হলে দায়িত্বে থাকা বি এস এফ জওয়ান দের কাছে জমা রেখে দিয়ে যেতে হয় তাদের পরিচয় পত্র। সবক্ষেত্রে মেলে না […]

Continue Reading

প্রান্তিক মানুষের সহযোগিতায় নদীয়া জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি

মলয় দে নদীয়া:- পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে নদীয়া জেলার বিভিন্ন গ্রাম এবং শহরের বর্তমানে করোনা পরিস্থিতির শিকার হওয়া দু:স্থ এবং প্রতিবন্ধী মানুষের মধ্যে সরকারি নির্দেশিকা মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয় । আজ সকাল ১০ টা থেকে ত্রাণ বিতরণ করা হয় আরবান্দি পঞ্চায়েতের চাদরা গ্রামে […]

Continue Reading

প্রান্তিক মানুষের পাশে এলাকার বিদ্যালয়

সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণ ঠেকাতে সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন । লক ডাউনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষ । পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন । এই সমস্ত প্রান্তিক মানুষদের সাহায্যে এগিয়ে এল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর লাউদহ বিবেকানন্দ আঞ্চলিক এস টি […]

Continue Reading

করোনা যোদ্ধা’ হিসাবে নজির করছেন জেলার একমাত্র মহিলা অ্যাম্বুল্যান্স চালক সেলিনা

রায়গঞ্জঃ করোনা ভাইরাসের ‘ভয়ে’ উত্তর দিনাজপুরে অ্যাম্বুল্যান্স চালকদের একাংশ রোগীদের কোয়রান্টিন সেন্টারে নিয়ে যেতে চাইছেন না বলে অভিযোগ। কিন্তু তাতে দমেননি হেমতাবাদ ব্লকের দক্ষিণ হেমতাবাদের বাসিন্দা, জেলার একমাত্র মহিলা অ্যাম্বুল্যান্স চালক সেলিনা বেগম। নিয়মিত কাজ করে চলেছেন তিনি। তবে তাঁর থেকে পরিজনদের মধ্যে যাতে কোনও ভাবেই সংক্রমণ না ছড়ায়, তা নিয়েও সতর্ক রয়েছেন দুঃস্থ পরিবারের […]

Continue Reading