চাঁদপাড়ায় মতুয়া মহাসম্মেলনে ঐক্যের বার্তা, ভক্তদের ঢল

Social

নিজস্ব সংবাদদাতা, চাঁদপাড়া: উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় মতুয়া ভক্তবৃন্দ ও সুধীজনের উদ্যোগে অনুষ্ঠিত হল সম্বর্ধনা জ্ঞাপন ও মতুয়া মহাসম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, বিধায়ক স্বপন মজুমদার, মতুয়া সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব সুখেন্দু নাথ গাইন, ভজন গোসাই এবং বহু মতুয়া পণ্ডিত ও গোসাই। আয়োজকদের দাবি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও দিল্লিসহ দেশের একাধিক রাজ্য থেকে প্রায় ৫০ হাজার মতুয়া ভক্ত ও দলপতি এই সম্মেলনে যোগ দেন।

অনুষ্ঠানে অশোক কীর্তনীয়া তাঁর বক্তব্যে মতুয়া সমাজের ধর্মীয় ঐতিহ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নের গুরুত্বের উপর জোর দেন। সুখেন্দু নাথ গাইনও মতুয়া সম্প্রদায়ের ঐক্য, মানবধর্ম ও শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের আদর্শ অনুসরণের আহ্বান জানান। দিনভর ধর্মীয় আলোচনা, কীর্তন ও ভক্তিমূলক পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। উপস্থিত ভক্তদের মতে, এই মহাসম্মেলন মতুয়া সমাজের ঐক্য ও সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

Leave a Reply