নদীয়া জেলা বিজেপির পক্ষ থেকে উঃ বঙ্গে বন্যা দুর্গতদের কাছে সামগ্রিক পাঠানো হলো

Social

মলয় দে: সম্প্রতি ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় বন্যা দুর্গত মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল নদীয়া জেলার উত্তর সাংগঠনিক বিজেপি। এই বিষয়ে নদীয়া জেলা উত্তর সাংগঠনিক বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস জানালেন, কিছুদিন আগেই হঠাৎ উত্তরবঙ্গের একাধিক পরিবার এবং অসংখ্য মানুষ বন্যার কবলে পড়ে। বন্যা কবলিত এলাকায় মানুষ নিজের বাসস্থান সঞ্চিত অর্থ সব কিছু ছেড়ে শুধুমাত্র প্রাণের তাগিদে বেরিয়ে আসে। এই সকল দুর্গতদের পাশে সাহায্যের জন্য দাঁড়ানো জেলা বিজেপির সকল কর্মী সমর্থক ও কার্যকর্তারা।

জানা যায় এক লরি চাল, ডাল, চিড়ে, মুড়ি সহ শুকনো খাবার নতুন বস্ত্র নিয়ে কর্মী সমর্থকরা রওনা হন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। যে ভয়াবহ পরিস্থিতির ভেতরে উত্তরবঙ্গের মানুষ রয়েছেন, তাদের এই সহযোগিতা তাদেরকে কিছুটা আশ্বস্ত করবে বলেই তিনি আশাবাদী।

Leave a Reply