দেওয়ালে সূর্যের আলো, সেই রঙেই গড়তে হবে প্রতিমা! চন্দ্রচূড় তর্কচূড়ামনিকে কী স্বপ্নাদেশ দিয়েছিলেন দেবী জগদ্ধাত্রী !

Social

মলয় দে: দেওয়ালে সূর্যের আলো, সেই রঙেই গড়তে হবে প্রতিমা! চন্দ্রচূড় তর্কচূড়ামনিকে কী স্বপ্নাদেশ দিয়েছিলেন দেবী জগদ্ধাত্রী? বীজ মন্ত্রই বা কি? দেবী জগদ্ধাত্রী রূপ এবং বীজ মন্ত্র নদীয়ার শান্তিপুরেই সাধনার মাধ্যমে পেয়েছিলেন চন্দ্রচূড় তর্ক চূড়ামণি, আজও সেই প্রথাতেই চলছে জগৎ জুড়ে জগদ্ধাত্রী পুজো।

নদিয়ার শান্তিপুর শহর ছাড়িয়ে প্রায় দশ কিলোমিটার দূরের এক জনপদ। একসময়ে এখান দিয়েই প্রবাহিত হত ভাগিরথী। কালের নিয়মে সেই ভাগিরথী অবশ্য গতিপথ বদলেছে। চারিদিকে সবুজ গাছগাছালির ডালপালা মেলে থাকা শান্তিপুরের এই প্রত্যন্ত জনপদটা জেগে ওঠে এই সময়েই, জগদ্ধাত্রী পুজো আসলে। কথিত আছে, শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ব্রম্ভশাসনে ধ্যানে বসেই চন্দ্রচূড় নামে এক ব্রাম্ভন জগদ্ধাত্রী পুজোর পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করেন। এরপরে সেই ব্রম্ভশাসনেই জগদ্ধাত্রী পুজা করেন। আর তা মেনেই আজো সর্বত্র জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে।

শহর ছাড়িয়ে গ্রামের মেঠোপথ ধরে পৌছাতে হবে ব্রম্ভশাসনে। ১২ নম্বর জাতীয় সরকটাও এখান থেকে দশ কিলোমিটারের বেশি। যাতায়াতের মাধ্যম বলতে টোটো । তাও আবার সহজে উপলব্ধ নয়। খানিকটা এগিয়ে এসে অবশ্য পাওয়া যায় টোটো। গ্রামের ধুলোমাখা মেঠোপথ আর সবুজ গাছপালার হাতছানির মধ্যেই আজো মাথা উচু করে দাঁড়িয়ে অশ্বত্থ গাছটা। যার তলায় সিদ্ধিলাভ চন্দ্রচূড় তর্কচূড়ামনির। এই গ্রামের সাথেই জড়িয়ে জগদ্ধাত্রী পুজোর এক সুপ্রাচীন ইতিহাস। একসময়ে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই নদিয়ায় জগদ্ধাত্রী পুজোর প্রসার ঘটে। তারই পৌত্র গিরীশচন্দ্র রায় একসময়ে এই জায়গায় ১০৮ জন ব্রাম্ভনকে বসবাসের জন্য জায়গা দেন। আর তার থেকেই এই জায়গার নাম হয় ব্রম্ভশাসন। এদেরই একজন ছিলেন চন্দ্রচূড় তর্কচূড়ামনি। তিনি সেখানেই ভাগিরথীর ধারে পঞ্চমুন্ডির আসনে বসে তন্ত্রসাধনা করতেন। কথিত আছে, ততদিনে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছে। কিন্তু তার কোনো নির্দিষ্ট পুজার পদ্ধতি বা মন্ত্র ছিলনা। গিরীশচন্দ্রই চন্দ্রচূড়কে অনুরোধ করেন জগদ্ধাত্রী পুজোর জন্য প্রয়োজনীয় পদ্ধতি এবং মন্ত্র স্থির করতে। এরপরে ধ্যানে বসেন চন্দ্রচূড়। আর সাধনায় বসে তিনি দেখা পান দেবীর। কথিত আছে, সেই সাধনাতেই পুজার পদ্ধতি এবং মন্ত্রের হদিশ পান চন্দ্রচূড়। এরপরে সেই পদ্ধতি মেনেই তিনি ব্রহ্ম শাসনে পুজা শুরু করেন। আর পরবর্তীকালে সেই পদ্ধতি অনুসরন করেই জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে সর্বত্র। তাদের কথায়, একসময়ে জগদ্ধাত্রী পুজোর নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি ছিলোনা। চন্দ্রচূড় ধ্যানে বসে সেই পদ্ধতির হদিশ পান। পরবর্তীকালে সর্বত্রই তা অনুসরন করা হয়। আর তাই জগদ্ধাত্রী পুজোর সাথে জড়িয়ে গেছে এই ব্রম্ভশাসনের নামটাও। আজো সেই পঞ্চমুন্ডির আসনে ভক্তিভরে পুজো দেন গ্রামবাসীরা। সেই আসনের সামনেই রয়েছে পুরাতন একটি ভবনের ধ্বংসস্তুপ। মনে করা হয় এটিই ছিল চন্দ্রচূড়ের বাসস্থান। এর পাশেই জগদ্ধাত্রী পুজোর আয়োজন। আজো গ্রামবাসীরা সকলে মিলে সেই পুজর আয়োজন করেন। একসময়ে মহামারির কারনে এই ব্রম্ভশাসন ছেড়ে পালাতে শুরু করেন মানুষ। সেই সময়ে এখানকার জগদ্ধাত্রী পুজোর পাট চলে যায় পাশের এক গ্রামে। যদিও পরে তা ফিরে আসে এখানেই। আর তাই শহুরে জৌলুস আর জাকজমকের বাইরে ব্রম্ভশাসনের জগদ্ধাত্রী পুজোর গুরুত্ব আজো অমলিন, যার সাথে জড়িয়ে এই পুজোর এক অন্য ঐতিহ্য।

Leave a Reply