মলয় দে নদীয়া:-বিদেশে দেখা গেলেও ভারতবর্ষের মধ্যে প্রথম ২০২৩ সালে মে মাসে বাংলার পূর্ব বর্ধমানের রায়না দু’নম্বর ব্লকে পরীক্ষামূলকভাবে ২২ লক্ষ টাকা ব্যয়ে ৩২০ মিটার পরিবেশ বান্ধব রাস্তার উদ্বোধন করেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।
নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বিশেষ তৎপরতায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় ৩৮ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে তিনটি রাস্তার নির্মাণকার্য শুরু হল।
প্রধান ইঞ্জিনিয়ার এর তত্ত্বাবধানে চলা এ কাজ দেখতে উপস্থিত হন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ বিপুলসংখ্যক এলাকাবাসী। আদিবাসী নৃত্য সহ বিভিন্ন আতিথেয়তায় গ্রামে মূলত উৎসবের চেহারা নেয়। তবে বিধায়ক জানান জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ মিটিং পড়ে যাওয়ার কারণে তারা আগামীকাল আসবেন। রাস্তা প্রসঙ্গে বলেন মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্যে , দলীয় রাজ্য স্তরের নেতৃত্ব হোক কিংবা রাজ্যের মন্ত্রী আমলা সকলের সাথেই সুসম্পর্ক সাথে বিজয় কৃষ্ণগোস্বামী বাড়ির গরিমাতো রয়েইছে। তবে বিধায়ক হওয়ার আগে থেকেই শান্তিপুরের উন্নয়ন কেন্দ্রিক নানান চিন্তাভাবনা ছিলো। যা বাস্তবায়িত হচ্ছে এখন।
ভাগীরথী পার হয়ে যেতে হয় মানিকনগর গ্রামে এখানকার মানুষের একটা চাপা অভিমান ছিল জনপ্রতিনিধিদের ওপর। তাই বিধায়ক হওয়ার পর থেকে ভালো কিছু করার সময় শান্তিপুর বিধানসভার বুথ নাম্বার শুরু হওয়া মানিক নগরের কথাই প্রথম মনে পড়ে, স্বাস্থ্যকেন্দ্র স্টেডিয়াম রাস্তা তহবিল এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় মানিকনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক বিভাগ থেকে যেটুকু জানা গেছে তাতে ১০০০ কেজি প্লাস্টিক পরিশোধন করে ৫৫০ কেজি প্লাস্টিক দানা তৈরি হয় আর সেটাই ব্যবহার হচ্ছে এই রাস্তায়।
এলাকাবাসীরা খুশি একদিকে পরিবেশের দূষণ রক্ষা অন্যদিকে উন্নত প্রযুক্তি পেয়ে।
