অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের বিজয়া সম্মেলনী ও সন্ত রবিদাসের জন্মদিবস উৎযাপন
অভিজিৎ হাজরা,পাঁচলা, হাওড়া :- অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের পাঁচলা ব্লকের বিজয়া সম্মিলনী ও সন্ত রবিদাসের জন্মদিবস উৎযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মহা সমারোহে সম্পন্ন হলো।
রাণীহাটি সংলগ্ন হাকোলা ইউ সি হাইস্কুলের প্রেক্ষাগৃহে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী রঞ্জন পাল , জেলার সহসভাপতি তথা এ বি আর এস এমের প্রাক্তন সভাপতি শ্রীযুক্ত অভিলাষ ঘোষ ,যুব মোর্চার জেলা সহ সম্পাদক সমর কাঁড়ার , রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দক্ষিণ বঙ্গীয় প্রান্ত প্রচারক তথা ক্রীড়া ভারতীর সম্পাদক শুভেন্দু সরকার এবং এ বি আর এস এমের জেলা সহ সম্পাদক তাপস চক্রবর্তী ও কোষাধ্যক্ষ শ্যামল মাইতি এবং পাঁচলা প্রভারী বিপ্লব কোলে ও সম্পাদক স্বপন নাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শতাধিক শিক্ষক শিক্ষিকা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা যুব মোর্চার রাজ্য সভাপতি শ্রীযুক্ত অমিত সামন্ত মহাশয়। কিন্তু আরো গুরুত্বপূর্ণ কাজের উদ্বোধনে ব্যস্ত হয়ে পড়ার কারণে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এ বি আর এস এমের সুদৃঢ় পথচলাকে কুর্নিশ জানিয়েছেন। এবং ফোনালাপে বলেছেন রাজনৈতিক সংসর্গের বাইরে এ বি আর এস এম ভারতীয় ঐতিহ্যের আত্মা , সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী রূপকার বৃন্দদের এই সংগঠনের পক্ষ তলে একত্রিত হয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন।
