Social Barta: বাসকর্মী গহনার ব্যাগ তুলে দিলেন আসল মালিকের হতে থানার পক্ষ থেকে পুরস্কার নদীয়ার করিমপুরের ঘটনা।
জানা যায় নদীয়া জেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হালদার ও পূজা হালদার তারা বেড়াতে যাচ্ছিলেন সেই সময় করিমপুর বাসস্ট্যান্ডে তার ছেলেকে পোলিও ভ্যাকসিন খাওয়ানোর সময় তাদের ব্যাগটা ফেলে রেখে চলে যান। ওই ব্যাগটা চোখে পড়ে বাসকর্মী পরিতোষ বিশ্বাসের। পরিতোষ বিশ্বাস সঙ্গে সঙ্গে ওই ব্যাগ নিয়ে করিমপুর থানার আইসি মহম্মদ সেকেন্দার আলম এর হাতে দিয়ে দেন।

পুলিশ অফিসার ওই ব্যক্তি খুলে সেই ব্যাগে তাদের আধার কার্ড দেখে তাদেরকে ফোন করেন ও থানায় আসতে বলেন। তাদের যে গহনা সচিত্র পরিচয় দেখিয়ে গহনা ও কাগজ পত্র নিয়ে যান।
করিমপুর থানার আইসি থানার পক্ষ থেকে এই ভালো কাজের জন্য পরিতোষ বিশ্বাসকে পুরস্কৃত করেন। এই গহনা পেয়ে করিমপুর থানাকে ও পরিতোষ বাবুকে সাধুবাদ জানিয়েছেন দম্পতি।
থানার পক্ষ থেকে নজিরবিহীন কাজের জন্য পুরস্কার দেওয়া হয় যা ভালো কাজের অনুপ্রেরণা দেয়।
