ঘুড়ি বিক্রী কম, মোবাইলে বুঁদ এ প্রজন্ম! তার ওপর নিম্নচাপ

Social

মলয় দে: ঘুড়ি বিক্রী কম, মোবাইলে বুঁদ এ প্রজন্ম! তারওপর নিম্নচাপ ।এবার বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি দেখা যাবে কি আকাশে প্রশ্ন অনেকের?
আর দুইদিন পর বিশ্বকর্মা পূজো। সেই উপলক্ষে আকাশ দখল করে ঘুড়ির লড়াই হতো আগে ।আজ সে সব অতীত। বিগত একবছর আগেও আকাশে দেখা যেত ঘুড়ির লড়াই। নদীয়া রানাঘাট ও তার পার্শববর্তী অঞ্চলে বিশ্বকর্মা পূজো উপলক্ষে নানা জায়গায় প্রতিযোগিতা যেমন হতো আজ সে সব ভাটা পড়েছে। বর্তমান প্রজন্ম মোবাইলে জর্জরিত ফলে নীল আকাশে ঘুড়ির যুদ্ধ এই বছর ভাটা পড়েছে। ঘুড়ি ব্যাবসায়ী দের মধ্যে আফসোস এখন কার প্রজন্ম আর ঘুড়ি ওড়ানোর দিকে ফিরে থাকায় না। মোবাইলে বেড়া জালে আবদ্ধ। পেটকাটা, শতরঞ্জি, ময়ূরপঙ্খী বিভিন্ন ধরনের ঘুড়ি আজ অস্তমিত।

৫০বছর ধরে ঘুড়ির ব্যবসায়ী সঙ্গে যুক্ত দিলীপ কুমার ঘোষ আজ ব্যবসা তলানিতে ঠেকেছে এর কারণ অবশ্যই মোবাইল বর্তমান প্রজন্ম মোবাইলে এতটাই আসক্তি হয়ে পড়েছে যে ঘুড়ি ওড়ানোর আনন্দ ভুলে গেছে। ফলে ঘুড়ি ওড়ানোর নেশা ভোকাট্টা আওয়াজ আজ শুধুই ইতিহাস। বিশ্বকর্মা পূজো উপলক্ষে আগে থেকেই যে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা কিংবা ঘুড়ি, মঞ্জা সুতো কেনার প্রবণতা আজ আর নেই। ফলে ধ্বংসের মুখে ঘুড়ি শিল্প। বিশ্বকর্মা পূজো উপলক্ষে ঘুড়ি ওড়ানোর নেশা ও আগ্রহ অস্তমিত বর্তমানে। ফলে রঙিন ঘুড়ির মতো নীল আকাশে সেই ঘুড়ি কম দেখা যায়। তাই ঘুড়ি আজ নতুন প্রজন্মের কাছে অনেকটা দূরে। মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে ঘুড়ি ওড়ানো টাই এখন ইতিহাসে পরিণত হতে হচ্ছে। তাই ঘুড়ি থাকলেও ঘুড়ি ওড়ানোর আনন্দ আজ আর নেই।

Leave a Reply