নদিয়া জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে ১০৫০ টি অঙ্গনারী কেন্দ্রে রান্নার গ্যাসের সংযোগ স্থাপন

Social

মলয় দে: নদীয়া জেলার কল্যাণী ঋত্বিক সদনে আজ নদিয়া জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে ১০৫০ টি অঙ্গনারী কেন্দ্রে রান্নার গ্যাসের সংযোগ স্থাপন । নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ শশী পাঁজা এই হাজার পঞ্চাশটি আইসিডিএস সেন্টারের গ্যাস সংযোজন উদ্বোধন করেন। আগামীতে আর যেগুলো বাকি রয়েছে সবগুলিতেই এলপিজি গ্যাস সংযোজন হবে বলে তিনি জানান। আগে বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করবার জন্য জ্বালানি হিসাবে কাট বা অন্য ব্যবস্থা ছিল। এর ফলে পরিবেশ একদিকে নষ্ট হচ্ছিল অন্যদিকে এই অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা রান্না করে শিশুদের ও প্রসূতি মায়েদের খাওয়াতেন তারা অত্যন্ত কষ্ট পেতেন। পাশাপাশি প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুটি করে গ্যাস সিলিন্ডার এবং ওভেন দেয়া হয়েছে। সেই সঙ্গে যাতে কখনো দুর্ঘটনা বা অগ্নিসংযোগ ঘটে অগ্নি নির্বাপক ব্যবস্থা যন্ত্র স সঙ্গে প্রশিক্ষণ দেয়া। এতে এক দিকে শিশুদের স্বাস্থ্য অন্যদিকে প্রসূতি মায়েদের এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বাস্থ্য রক্ষা হবে।

Leave a Reply