উচ্চমাত্রার ডিজে, বন্ধ করার আর্জি জানাতে গিয়ে প্রহৃত তিন সমাজকর্মী

নিউজ সোশ্যাল বার্তা ,মলয় দে নদীয়া;-গতকাল শান্তিপুর পাবলিক লাইব্রেরী মাঠে রাস উৎসব উপলক্ষে নবজাগরণ সংস্থার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সমাজকর্মীগণ। অনুষ্ঠান চলাকালীন লাইব্রেরীর মাঠের সামনে দিয়ে কার্ত্তিক পূজার চলমান দুটি শোভাযাত্রায় উচ্চ শব্দযুক্ত ডিজে সাউন্ডবক্স নিয়ে যাওয়ার সময় জোড়হাত করে বন্ধ করায় অনুরোধ করেন সমাজকর্মীরা। একটি শোভাযাত্রা সে কথা […]

Continue Reading

বাবরশা মিষ্টি খেতে চান যেতে হবে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই

নিউজ সোশ্যাল বার্তা : ১৭৪০-১৭৫০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে বর্গিরা ক্ষীরপাই শহর একাধিক বার আক্রমণ করে। বর্গিদের আক্রমণের হাত থেকে বাঁচতে এলাকা ছাড়তে শুরু করেন স্থানীয়রা। সেই সময় এডওয়ার্ড বাবরশ নামে এক সাহেব বর্গিদের বিতাড়িত করেন। ফলত স্বস্তি ফিরেছিল ক্ষীরপাইয়ে। বর্গি বিতাড়নের পর কৃতজ্ঞতাস্বরূপ স্থানীয় এক মিষ্টান্ন ব্যবসায়ী ‘বাবরশা’ নামে একটি মিষ্টান্ন তৈরি করে সাহেবকে উপহার […]

Continue Reading

পরিবেশ বাঁচাতে অনুষ্ঠিত হলো – “পশ্চিমবঙ্গ রাজ্য নদী কনভেনশন”

নিউজ সোশ্যাল বার্তা ,১৭ই নভেম্বর ২০১৯:  নদী আজ বিপন্ন । আর এই নদীকে বাঁচানোর জন্যই ব্যারাকপুরের নোনাপুকুরে কাব্যতীর্থ হলে অনুষ্ঠিত হলো-“পশ্চিমবঙ্গ রাজ্য নদী কনভেনশন”। আয়োজক “জাতীয় নদী আহবায়ক কমিটি” ও “নদী বাঁচাও জীবন বাঁচাও”। কনভেনশনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পরিবেশ প্রেমী সংগঠন ও মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো । কেউবা এসেছেন সুদূর সুন্দরবন থেকে […]

Continue Reading

নতুন উদ্যমে রাজ্যজুড়ে ব্লকে ব্লকে শুরু হয়েছে বিজিটিএ’র প্রচার ও টিজিটি আন্দোলনের জমি তৈরীর কাজ

নিউজ সোশ্যাল বার্তা: গত ৩-৫ই নভেম্বর কলকাতার শহীদ মিনারে টিজিটি স্কেল, ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিম সহ একাধিক দাবিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ট্রেন্ড গ্রাজুয়েট টিচারগন ধর্না মঞ্চে ও সমাবেশে হাজির হয়েছিলেন । অন্যদিকে কলকাতা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে টিজিটি স্কেল নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি হয় চলতি সপ্তাহে ই। ফলে দুই দিক দিয়ে তাদের ন্যায্য দাবীর স্বপক্ষে […]

Continue Reading

শুরু হলো নদীয়া জেলা লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব ২০১৯

নিউজ সোশ্যাল বার্তা : কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে এবছর প্রথম শুরু হলো লিটিল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব। মেলার প্রদীপ প্রজ্জোলন করে উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক সুধীর চক্রবর্ত্তী মহাশয়। প্রচুর ছোট বইয়ের সম্ভার নিয়ে অনেক ছোটবড় প্রকাশক এই মেলায় তাদের পসরা সাজিয়েছেন। নদীয়া ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রকাশকরা এসেছেন বই নিয়ে। মেলার প্রথমদিন মানুষের […]

Continue Reading

শুরু হলো ১০তম পট চিত্র মেলা পশ্চিম মেদিনীপুরের পিংলায়

নিউজ সোশ্যাল বার্তা, ১৬ই নভেম্বর ২০১৯: পশ্চিম মেদিনীপুরের জেলার  পিংলা নয়া নামক গ্রামে গতকাল ১৫ ই নভেম্বর থেকে শুরু হয়েছে পটচিত্র মেলা চলবে ১৭ই নভেম্বর পর্যন্ত । এবারে দশমতম বর্ষে পড়ল এই মেলা । ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই পট শিল্প । বাংলার লোকসংস্কৃতির বহু পুরোনো রীতি পটচিত্র অঙ্কন। এই পটচিত্রে নানা ধরনের গল্প লম্বা […]

Continue Reading

বিজিটিএ’র আদালত অবমাননা মামলা–সরকার জানালো একই বিষয়ে রাজ্য অর্থ দপ্তর ও রিপোর্ট তলব করেছে পে কমিশনের কাছে

নিউজ সোশ্যাল বার্তা: আজ ‘বৃহত্তর গ্র‍্যাজুয়েট টিচারস এসোসিয়েশান’ এর করা আদালত অবমাননা সংক্রান্ত একটি মামলার শুনানি হয় হাই কোর্টে জাস্টিস এস বি শরফ এর বেঞ্চে। আগের হেয়ারিং এ বিচারপতি শরফ রাজ্যের কাছে রিপোর্ট তলব করছিলেন এই মর্মে যে গ্র‍্যাজুয়েট টিচারদের টিজিটি স্কেল মিটিয়ে দেওয়ার ব্যাপারে হাইকোর্টের দেওয়া রায়ের ভিত্তিতে পে কমিশন কি ব্যবস্থা নিয়েছে। গত […]

Continue Reading

শিশু দিবস পালিত হল ধুবুলিয়া ভয়েস পাবলিক স্কুলে

নিউজ সোশ্যাল বার্তা : আজ ১৪ই নভেম্বর শিশু দিবস । নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের অন্তর্গত ধুবুলিয়া ভয়েস পাবলিক স্কুলে পালিত হল শিশুদিবস। প্রকাশিত হল একটি দেওয়াল পত্রিকা- “কিশলয়”। কথা ও কবিতায় অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে । উপস্থিত ছিলেন এ সময়ের তিন কবি ও শিশুসাহিত্যিক আনসার উল হক, চৈতন্য দাশ , স্বপন পালসহ বাচিকশিল্পী […]

Continue Reading

“রাসের থিম আমিই মা,আমিই মেয়ে” ঢাকাপাড়া বারোয়ারী মহিলাবৃন্দ

নিউজ সোশ্যাল বার্তা,১৪ই নভেম্বর,২০১৯, প্রীতম ভট্টাচার্য: নজরকাড়া রাস উৎসবে মাতলো নদীয়া জেলার দৈয়েরবাজারে ঢাকাপাড়া বারোয়ারী মহিলাবৃন্দ। যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। সংসারের যাবতীয় কাজ সামলে বিভিন্ন মাটির মডেলের সাহায্যে তাদের দৈনন্দিন, সামাজিক ও পরিবেশ বিষয়ক ভাবনা তুলে ধরেছেন গ্রামের এই মহিলারাই আগামী প্রজন্মের কাছে। এবছরেই প্রথম ২৫ থেকে ৬৫ সকল বয়সের মোট ১৩ জন সদস্য […]

Continue Reading

পরিবেশ বিষয়ক সচেতনার আঙ্গিকে পুজোমন্ডপ

নিউজ সোশ্যাল বার্তা, ১৩ই নভেম্বর ২০১৯, প্রীতম ভট্টাচার্য: রাস যাত্রা বলতেই নদীয়া জেলার দুটি জায়গার নাম ভেসে ওঠে নবদ্বীপ ও শান্তিপুর । কিন্তু এই জায়গাগুলি ছাড়াও বিভিন্ন জায়গা যেমন – ভান্ডারখোলা, দৈয়েরবাজার, জাভা,তারকদাসপুর সহ অনেক এলাকাতেই মহা সমারোহে পালিত হচ্ছে রাস উৎসব বেশ কয়েকবছর ধরে। আলোকসজ্জা, প্যান্ডেল, প্রতিমার সাথে লোকসমাগম ঘটাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন […]

Continue Reading