পশ্চিমবঙ্গ আবাস যোজনা নদীয়া জেলায় দ্বিতীয় কিস্তির টাকা পাঠালো রাজ্য

Social

নদীয়া: পশ্চিমবঙ্গের নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর জনকল্যাণমূলক পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সারা রাজ্যের প্রতিটা জেলার সাথেও নদীয়া জেলাতে এই প্রকল্পের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন নদীয়া জেলা শাসক শ্রীকান্ত পল্লী, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক তারকনাথ চ্যাটার্জী। রাজ্যে দশ লাখ উপভোক্তা এবং নদীয়া জেলায় ৪২ হাজারের অধিক উপভোক্তার আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের একাউন্টে পাঠানো হয়।

নদীয়া জেলা প্রশাসনিক ভবনে আজ ১০০ জন উপভোগ করা হাতে পশ্চিমবঙ্গ আবাস যোজনার চেক তুলে দেওয়া হয়। পরবর্তীতে জেলাশাসক সাংবাদিক বৈঠকে জানান রাজ্যের নামের সাথে সামঞ্জস্য রেখেই বাংলার বাড়ি প্রকল্পটি পশ্চিমবঙ্গ আবাস যোজনা নামে পরিবর্তিত করা হয়েছে। যারা যারা প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে সরকারি মানদণ্ডগুলি পূরণ করেছে তাদের টাকা সরাসরি একাউন্টে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ আবাস যোজনা সাথে আয়ুষ্মান ভারত, জনগণনা সহ অন্য প্রকল্পের কাজও অগ্রগতির সাথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Leave a Reply