৭৫ ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বৈঠক বিজেপির স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের

Social

সোশ্যাল বার্তা: কলকাতার শ্যামবাজারে সেরাম সভাগৃহে বিজেপি স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের উদ্যোগে ক্লাব সংগঠনগুলিকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রায় ৭৫টি ক্লাব ও সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে রাজ্য কনভেনার দীপঙ্কর মোদক ছাড়াও উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার অতনু লাহিড়ী, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার এবং শুভজিৎ দত্ত গুপ্ত।

ক্লাবগুলির পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরা হয়। সেই মতামতের ভিত্তিতে একটি কমন মিনিমাম প্রোগ্রাম তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্লাবগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য পৃথক সমন্বয় সমিতি তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

বৈভব গুপ্ত ও অবিনাশ আল মাল সভার পরিচালনায় যুক্ত ছিলেন। আগামী দিনে যৌথভাবে কাজ করার বিষয়ে প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

Leave a Reply