মোবাইলের যুগে এখনও প্রায় ৭২৭ পাঠক, পাঠিকা রয়েছেন নদিয়ার এই গ্রন্থাগারে

Social

মলয় দে: নদীয়া জেলার প্রাচীন গ্রন্থাগার।রানাঘাট অনুলিয়ার গর্ব এই প্রাচীন লাইব্রেরী নিয়ে দেশ স্বাধীন হওয়ার আগে এই লাইব্রেরী সূচনা হয় ১লা জানুয়ারি ১৯৩১ সালে সেই সময় গ্রামীণ লাইব্রেরী গ্রামের সবাই মিলে চালাতেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫৭ সাল থেকে সরকারি অনুদান প্রাপ্ত হয়। এই লাইব্রেরী করার ক্ষেত্রে আনুলিয়া গ্রামের কৃতি সন্তান কেদারনাথ চট্টোপাধ্যায়ের ভূমিকা ছিল উল্লেখোগ্য তাঁর দেওয়া জমিতে এই লাইব্রেরী গড়ে ওঠে পরবর্তীতে কেদার নাথ চট্টোপাধ্যায়ের সন্তানরা এই সম্পত্তি দানপত্র করে দেন এবং লাইব্রেরী উন্নয়নের তারা সাহায্য করে। এই গ্রামীণ গ্রন্থাগারটি পরবর্তীতে অনিলিয়া কেদারনাথ স্মৃতি পাঠাগার নামে পরিচিত পাই। বর্তমানে এই গ্রন্থাগারে প্রায় ১৬হাজার বই রয়েছে বিভিন্ন ধরনের বই যেমন আছে তেমনি সাধারণ ছেলে মেয়ে থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা চাকরির পরীক্ষার জন্য এই লাইব্রেরী থেকে বই পড়ে উচ্চপদে এবং ভালো চাকরি তে প্রতিষ্ঠিত পেয়েছেন। প্রায় ৭২৭ পাঠক, পাঠিকা রয়েছেন। ডিটেকটিভ বই থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যিক দের বই, ঐতিহাসিক স্থান, ঘটনা সহ নানা বই সেই সঙ্গে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য নানা ধরনের পাঠ্য বই নানা ধরনের বই যা দোকানে অন্যত্রে পাওয়া যায় না সেই সব বই এই গ্রন্থাগারে বর্তমানে রয়েছে। এই গ্রন্থাগারটি মডেল লাইব্রেরী হিসাবে এবং ছাত্র ছাত্রীরা যাতে সঠিক গাইডেন্স পাই সেই জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। নদীয়া জেলার রানাঘাট আনুলিয়াতে এমন লাইব্রেরী থেকে অনেকে যেমন উপকৃত হচ্ছেন পাশাপাশি এমন ধরনের শান্ত পরিবেশ, এমন সুন্দর পরিষেবা ঘিরে এই লাইব্রেরী হয়ে উঠেছে অন্যনা।

Leave a Reply