কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের সহযোগিতায় ধুবুলিয়া টিবি হাসপাতাল প্রাঙ্গণে ডঃ বিধান চন্দ্র রায়ের ক্ষতিগ্রস্ত আবক্ষ মূর্তি সংস্কার

Social

নিজস্ব প্রতিনিধি, ধুবুলিয়া: ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্প (NSS)-এর উদ্যোগে এবং কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের সহযোগিতায় ১লা মার্চ ধুবুলিয়া টিবি হাসপাতাল প্রাঙ্গণে একটি বিশেষ স্বচ্ছতা অভিযান সম্পন্ন হলো। ওইদিন হাসপাতালের ভেতরে থাকা পশ্চিমবঙ্গের রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ক্ষতিগ্রস্ত আবক্ষ মূর্তিটি পেশাদার ভাস্করের সাহায্যে সংস্কার করেন এনএসএস স্বেচ্ছাসেবীরা। মূর্তির ভাঙা নাক ও কান মেরামত করার পাশাপাশি পুরো চত্বরটি আগাছামুক্ত করে পরিষ্কার করা হয়। বিদ্যালয়ের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্তৃপক্ষ।
এই বিষয়ে বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায় জানান, সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতে আমাদের বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে একটি প্রয়াস। স্থানীয় সুবীর পাল মহাশয় আমাদের এই কাজে অনেকটা সহযোগিতা করেছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। এছাড়াও ভাস্কর হিসেবে এসেছিলেন কৃষ্ণনগরের প্রখ্যাত ভাস্কর অরিন্দম দেব। তিনি মূর্তিটি সারাই করে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিলেন ওনাকে ধন্যবাদ জানাই।

Leave a Reply