আনন্দ বসন্ত সমাগমে ‌

Social

অভিজিৎ হাজরা, নারীট, আমতা, হাওড়া :বসন্ত সততই আনন্দের। সেই বসন্ত যদি মাখা থাকে একরাশ ছোট্ট ছোট্ট হাতের আবিরে, হাসির কলরলে আর নাচের ছন্দে, তাহলে তাতে বাঁধ-ভাঙ্গা আনন্দ আসতে বাধ্য। ঠিক এমনটাই হয়েছিল ” মুদ্রা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ” – র আহ্বানে আয়োজিত বসন্ত উৎসবে। নারিট ফুটবল মাঠে আয়োজিত হয়েছিল ” মুদ্রা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ” এর পঞ্চম বসন্ত উৎসব। অনুষ্ঠানের আসল ইউ এস পি প্রতিষ্ঠানের ছাত্রী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ , আন্তরিকতা,মঞ্চ সাজানো থেকে শুরু করে আল্পনা.. সবটাতেই ছিল ছাত্রীদের স্বকীয়তার পরিচয়।
আরো এক বিষয়ের উল্লেখ যা না করলেই নয় তা হলো বিভিন্ন দল এর শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্ণধার পৌলমী মোদক জানান,”নৃত্য এমনই এক শিল্প যা শুধুমাত্র নিজেদের মধ্যে রাখার নয়, নিজের সাথে অন্যকে কীভাবে জুড়তে হয়,তারই শিক্ষা! ঠিক যেভাবে একটা করে মুদ্রা দিয়ে একটা নাচের ভঙ্গি তৈরি হয় এবং একটি একটি করে ভঙ্গি জুড়ে একটা সম্পূর্ণ নাচ হয়ে ওঠে,সেভাবেই সবাইকে নিয়ে তৈরি হয় সুস্থ সংস্কৃতি। তিনি চান যাতে তাঁর ছাত্রীরা গণ্ডীবদ্ধতায় আটকে না পরে। নৃত্যের উন্নতির সাথে সাথে যাতে তারা সবাইকে নিয়ে এগোতে পারে,সেই শিক্ষাই তিনি দিতে চান। আর সেই উদ্যেশ্যকে সামনে রেখেই তিনি আহ্বান জানিয়েছেন আমতার অন্যান্য নৃত্যগোষ্ঠীকে,”।সঙ্গীতের মূর্ছনায় ভরিয়ে দিয়েছিলেন বিখ্যাত গায়ক রাকেশ সাসমল।মঞ্চস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের লেটো ভাঁড় যাত্রার দল এর অনুষ্ঠান।যে অনুষ্ঠানে হাসির মাত্রা কে দ্বিগুণ করে তোলে।এছাড়া তো ছিলই প্রতিষ্ঠানের ছাত্রীদের বর্ণাঢ্য ও রামধনুর মত রঙিন নৃত্যের উপস্থাপন। অংশগ্রহণ করে সাথী দত্ত,রিমপা পাল,সাথী দিগের,শ্রীজা হাজরা, তানিয়া পাল,রিমি পাল, অঙ্কিতা ভান্ডারী,ঋত্বিকা মালিক,পিউ রায়, দীপিকা হাজরা,স্মিতা রীত প্রমুখ নৃত্যশিল্পীবৃন্দ। অংশগ্রহণ করে ” সৃষ্টি নৃত্য কলা কেন্দ্র ” ,” নৃত্যায়ণ নৃত্যগোষ্ঠী নৃত্যশিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে কলাকুশলবদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল বিশিষ্ট সমাজসেবী,আকাশবীদ, রক্তযোদ্ধা এবং প্রযোজক রবিন ব্যানার্জী , আমতা তথা উলুবেড়িয়ার বিখ্যাত চিকিৎসক অভিজিৎ ভট্টাচার্য্য,চিত্র সাংবাদিক কৌশিক দত্ত , সমাজসেবী অতনু মন্ডল এবং সমাজকর্মী ,পরিবেশপ্রেমী,রক্তযোদ্ধা তথা পরিবেশ সংগঠন ডট ফাউন্ডেশন এর কর্ণধার দীপঙ্কর পোড়েল । সমগ্র অনুষ্ঠানটির সঠিক রূপদান করেন প্রতিষ্ঠাতা পৌলমী মোদক এর স্বামী শ্রী রাজদীপ হাজরা । অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ” মুদ্রা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ” – র প্রতিষ্ঠাতা পৌলমী মোদক। পেশায় ব্যাংক কর্মী রাজদীপ হাজরার কথায়, “মানুষ গড়ার এই কাজে সবাইকেই এগিয়ে আসতে হবে, কারণ কবির ভাষার বিবিধের মাঝে আছে মিলন ও মহান।।”

Leave a Reply