তপশিলী জাতিদের জুট হ্যান্ডক্রাফ্ট ট্রেনিং

Social

মলয় দে: নদীয়া অর্গানিক ফার্মারস্ প্রোডিওসার কোম্পানী লিমিটেডের উদ্যোগে শান্তিপুরের বাথনা লিচুতলা এলাকায় ৯ই ফেব্রুয়ারী থেকে ১৩ই ফেব্রুয়ারী পর্যন্ত ১৩দিন ব্যাপী অনুষ্ঠিত হলো তপশিলী জাতিদের জুট হ্যান্ডক্রাফ্ট ট্রেনিং। নদীয়া অর্গানিক ফার্মারস্ প্রোডিওসার কোম্পানী লিমিটেডের ডিরেক্টর স্বরূপ কর্মকার এ প্রসঙ্গে জানান যে, শান্তিপুরের ঘোড়ালিয়া, বাথনা, থানার মোড় সহ ঐ এলাকার ২০জন মহিলাকে স্বনির্ভর করার লক্ষে জুট থেকে ঘর সাজানো নানান জিনিস কিংবা মেয়েদের নানান ধরনের অলংকার বানানোর প্রশিক্ষন দেওয়া হয়। এই জুট হ্যান্ডিক্রাফ্ট ট্রেনিংটি করান আইসিএআর- এনআইএনএফইটি কলেজের বিশেষজ্ঞরা।

স্বরূপবাবু আরো জানান যে,
ঐ ট্রেনিং-এ প্রথম তিনদিন চটকে কিভাবে কালারফুল এবং শক্ত করে জিনিসপত্র তৈরীর উপযোগী করা হয় তা শেখানো হয়৷ পরের ১০দিন ধরে ঐ পাট দিয়ে কিভাবে ঘর সাজানোর জিনিস কিংবা জুটের গহনা তৈরী হয় তা শেখানো হয়৷ ২১শে ফেব্রুয়ারী ট্রেনিং শেষে শিক্ষার্থীদের শংসাপত্র দিয়ে সম্মনীত করা হয়৷ ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাইনটিস্ট এবং নোডাল অফিসার, অগ্নি মল্লিক টেকনিক্যাল এক্সপার্ট, সৈকত দে নাবার্ডের বিডিএম, তরুন বিশ্বাস মেদিনীপুর কেভিকে, বিসিকেবি সাবজেক্ট ম্যাটারর্স স্পেশালিষ্ট (এগ্রোমনি), সমর বিশ্বাস স্থানীয় বিশিষ্ট বক্তিবর্গ।

Leave a Reply