নদীয়ার ফুলিয়ায় রেলের তরফ থেকে পাঁচটি দোকান রেলের জায়গা বেআইনি ভাবে দখল করে রাখার অভিযোগে উচ্ছেদ করা হয় । জানা যায়, গত ৫ তারিখ রেলের তরফ থেকে নোটিশ দিয়ে সতর্ক করা হয় দোকানগুলি তুলে নেওয়ার জন্য। ফুলিয়া স্টেশন সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির সম্প্রসারণের জন্যই এই দোকানগুলিকে তোলার নোটিশ দেওয়া হয়েছিল বলেই রেল সূত্রে খবর। দোকানদারদের বারবার বলার সত্বেও তারা রেলের কথায় কর্ণপাত করেননাি। তাই রেলের এই উচ্ছেদ বলে জানিয়েছেন স্থানীয় বাজার কমিটি ।
অপরদিকে দোকানদারদের বক্তব্য, রেলের তরফ থেকে আমাদের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ নোটিশ দেওয়া হয়েছিল জানানো হয়েছিল আগামী সাত দিনের মধ্যে দোকান তুলে নিতে আমরা তুলিনি, তাই আজ রেলের তরফ থেকে দোকানগুলি ভেঙ্গে দেওয়া হয়েছে। সেখানে থাকা বাকি দোকানগুলিতেও নোটিশ করা হয়েছে দোকানগুলি তুলে নেয়ার জন্য এমনটাই জানিয়েছেন বাজার কমিটি ।তবে দোকান ভেঙে দেওয়ায় যথেষ্টই আর্থিক লোকসানের সম্মুখীন দোকানদাররা।
