শ্রীশ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি সাড়ম্বরে পালন নদীয়ার শিবনিবাসে

Social

মলয় দে: ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হলো নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে মাজদিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে ।

এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই বহু ভক্তের সমাগম হয়েছে আশ্রম প্রাঙ্গনে। এই উপলক্ষে এদিন ভোর সাড়ে চারটেয় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজার সূচনা হয়। মাজদিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক অসিত কুমার সরকার বলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৫১ তম জন্মতিথি উপলক্ষে ভোরবেলায় শুরু হয়েছে পূজা, দিনভর চলবে বিভিন্ন অনুষ্ঠান। ঊষাকীর্তন, বেদপাঠ, স্তবগান, ধর্মসভা প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন। এই বিশেষ দিনে শিবনিবাস আশ্রম প্রাঙ্গনে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ভক্তদের জন্য দুপুরের ভোগরাগ ও প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। পুজো দিতে আসা ভক্ত আল্পনা সিংহ বলেন আজ শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব প্রীতি উপলক্ষে পূজা হচ্ছে আমরা প্রতিবছর বিভিন্ন তিথিতে বাস আশ্রমে আসি পুজো দিতে এবারও এসেছি । শিবনিবাসে বাড়ির কাছে রামকৃষ্ণ বিবেকানন্দের সেবা সমিতির উদ্যোগে আশ্রম তৈরি হওয়ায় আমরা ধন্য ।

Leave a Reply