আসন্ন দোল উৎসব উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে ভিড় বাড়ছে

Social

মলয় দে: আসন্ন দোল উৎসব গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে ইতিমধ্যেই ভিড় লেগে গিয়েছে। দূর দূরান্ত থেকে দেশ-বিদেশ থেকে ভক্তরা আসছেন মায়াপুর ইসকন মন্দিরের ইতিমধ্যেই। ইসকন মন্দিরের ভিতরে একাধিক কর্মসূচি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। মধ্যে অন্যতম নিত্যানন্দ মার্কেট। ইসকন মন্দির চত্বরেই ছোট ছোট স্টল বসিয়ে এক বিশাল মার্কেট চালু করা হয়েছে যার নাম নিত্যানন্দ মার্কেট। ফেব্রুয়ারি ২ তারিখ থেকে চলবে মার্চের ৫ তারিখ পর্যন্ত। আর এই নিত্যানন্দ মার্কেটেই পাওয়া যাচ্ছে বৃন্দাবনের বিখ্যাত তুলসীর মালা। ইতি মধ্যেই বেশ কয়েকটি স্টল দেওয়া হয়েছে তুলসীর মেলার যারা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন আকারের তুলসীর মালা নিয়ে এসেছেন সুদূর বৃন্দাবন থেকে। মায়াপুর ইসকনের আগত একাধিক পর্যটক এবং ভক্তরা সেই তুলসীর মালা কিনছেন সানন্দের সঙ্গে। একমাস পরে এই সমস্ত দোকানদারেরা আবার বৃন্দাবনে ফিরে যাবেন। বৃন্দাবন থেকে আগত দোকানদার পূর্ণেন্দু নস্কর জানাচ্ছেন, এখানে পাওয়া যায় আসল তুলসীর মালা যেটি বৃন্দাবন থেকে নিয়ে আসা। কুড়ি টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা দামের পর্যন্ত তুলসীর মালা রয়েছে তাদের কাছে। বিক্রি খুবই ভালো হচ্ছে যেহেতু এটা একটি ইন্টারন্যাশনাল মেলা। বৃন্দাবনে ও এই মালা খুব ভালো বিক্রি হয় আমরা এসেছি বিভিন্ন ধরনের মালা নিয়ে যেগুলোর কোয়ালিটি স্থানীয় মালার থেকে অনেকটাই আলাদা। প্রত্যেক বছরেই এই সমস্ত দোকানদারেরা আসছেন বৃন্দাবন থেকে মায়াপুর ইসকন মন্দিরে এই সময় এই তুলসীর মালা বিক্রি করতে। এক মাস পরে আবার তারা ফিরে যাবেন বৃন্দাবনে।

Leave a Reply