শান্তিপুর কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল রাজ্যস্তরীয় আলোচনাচক্র

Social

মলয় দে: গত ৬ই ফেব্রুয়ারি নদীয়ার শান্তিপুর কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের রাজ্যস্তরীয় আলোচনাচক্র। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জীব কুমার পাকিরা। উত্তর-ঔপনিবেশিকতা ও বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ায় শরণার্থী সমস্যা, রাষ্ট্রীয় কর্তৃত্ব ও নাগরিক অধিকার – এই বিষয়ে সূচক বক্তৃতা প্রদান করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক সাগরতরঙ্গ মন্ডল। আলোচনাচক্রের দ্বিতীয় পর্বে নবদ্বীপ, মাজদিয়া, বগুলা, কৃষ্ণনগর, আসাননগর, বেতাই, হরিণঘাটা ও শান্তিপুর কলেজের ছাত্রছাত্রীরা উত্তর-ঔপনিবেশিক জ্ঞান ওচর্চায় প্রতিবাদ ও প্রতিরোধের সংস্কৃতি বিষয়ে পোস্টার প্রেজেন্টেশন করেন। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অনির্বাণ ভট্টাচার্য বলেন, আজকের সেমিনারের আলোচনা থেকে শান্তিপুরসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক পড়ুয়া, গবেষক ও শিক্ষকেরা উপনিবেশবাদ ও পরবর্তী জ্ঞানচর্চার মতো একটি জরুরি বিষয়ে সম্যক সমৃদ্ধ হলেন।

Leave a Reply