মলয় দে: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা শুরুর আগে হঠাৎই অসুস্থতা। তারপরেই পরীক্ষা কেন্দ্র থেকে সোজা কালনা মহকুমা হসপিটালে ভর্তি মাধ্যমিক পরীক্ষার্থী।
সোমবার বেলা সাড়ে বারোটা পর্যন্ত অসুস্থ ওই ছাত্রী পরীক্ষা দিতে পারেনি। বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসা দিন সে। জানা গিয়েছে কালনা থানার অন্তর্গত বেগপুর পঞ্চায়েতের পার সাহাপুর এলাকার বাসিন্দা তানিশা খাতুন (১৬) বেগপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে। কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে তার পরীক্ষার সিট পড়েছিল, পরীক্ষা শুরুর আগেই হঠাৎ শ্বাসকষ্ট এবং সে অজ্ঞান হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় কালনা হসপিটাল, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। ডিসটিক মনিটরিং কমিটির তরফে দেবব্রত মন্ডল এদিন তিনি সোমবার জানান, অসুস্থ ছাত্রীকে ভর্তি করা হয়েছে, সে যদি পরীক্ষা দিতে পারে তাহলে হাসপাতালেই তার পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা করা হবে ।
