রাজ্যের সংখ্যালঘু দপ্তরের পাইলট প্রজেক্ট হিসেবে মালঞ্চ উচ্চ বিদ্যালয় স্মার্ট ক্লাস রুম

Social

মলয় দে নদীয়া:- নদীয়া জেলায় এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এবং শান্তিপুর সমষ্টি উন্নয়ন করণের তত্ত্বাবধানে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যায়ে শান্তিপুর মালঞ্চ উচ্চ বিদ্যালয় স্মার্ট ক্লাস এর দ্বার উদঘাটন অনুষ্ঠান পাইলট প্রজেক্ট হিসাবে। শুধু স্মার্ট ক্লাসরুম নয়, মেয়েদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, পরিশুদ্ধ পানীয় জলের মেশিন, অত্যাধুনিক টয়লেট এবং একাধিক বেঞ্চ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ,উপ পৌরপতি কৌশিক প্রামানিক ব্লকের ইঞ্জিনিয়ার দেবজ্যোতি দে, স্কুলের প্রধান শিক্ষক নীলাভ প্রামাণিক, পরিচলন সমিতির সভাপতি সাহাবুদ্ধিন আহমেদ, স্থানীয় মাদ্রাসা কমিটির সভাপতি মোশারফ হোসেন, পার্শ্ববর্তী মিলন এবং সিটি ক্লাবের সভাপতি সম্পাদক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকেরা। জানা যায় এই স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে, বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের সিলেবাসের সমস্ত পাঠক্রমই পড়াশোনা করতে পারবে অডিও ভিজুয়াল এর মাধ্যমে। তবে জেলার সবচেয়ে আধুনিকতম স্মার্ট ক্লাসরুমের জন্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরকে অভিবাদনও জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং উপস্থিত অতিথিবর্গরা।
একই সাথে বিধায়ক ঘোষণা করেন পার্শ্ববর্তী সিটি ক্লাব এবং বিদ্যালয়ের ব্যবহারে একটি মুক্তমঞ্চ তৈরীর কথা। একই সাথে তিনি বলেন এই এলাকায় ভোট দেওয়ার জন্য অস্থায়ী ক্যাম্প করতে হতো তবে এখন এই কক্ষ এলাকাবাসীর ভোট প্রদানের ক্ষেত্রেও কাজে লাগবে।
চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক রাজ্য সরকার এবং সংখ্যালঘু দপ্তর কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইঞ্জিনিয়ার দেবজ্যোতি দে জানান ইতিমধ্যেই শিক্ষকদের তিনবার প্রশিক্ষণ হয়ে গেছে স্মার্ট ক্লাস নেওয়ার বিষয়ে, অত্যন্ত আধুনিক এবং সমস্ত সুবিধা পেয়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনায় আরো এগিয়ে যাবে।

Leave a Reply