মলয় দে নদীয়া :-ভয়ানক পথ দুর্ঘটনা! নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর রোডের মুন্সির পুল এলাকায়।
এলাকা সূত্রে জানা যায় আজ সন্ধ্যায় হরিপুর পঞ্চায়েতের মেথির ডাঙার ৫৭ বছর বয়সী তরুন মন্ডল বৌমা এবং নাতিকে নিয়ে বাজারে যাচ্ছিলেন মোটরসাইকেল চালিয়ে নৃসিংহপুর রোডে উঠতেই পেছন থেকে একটি লাল রঙের চারচাকা গাড়ি তাকে সজরে ধাক্কা মারে জ্ঞান হারান তিনি বৌমার হাতে ভয়ানক যন্ত্রণার কারণে কাতরাতে থাকে, নাবালক নাতি রাস্তার উপর পড়ে থাকে। পালিয়ে যায় ঘাতক গাড়িটি ।
পথচারীরা ছুটে এসে এলাকাবাসীদের সহযোগিতায় নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। নাবালক শিশুর খুব বেশি না লাগলেও বৃদ্ধ বুকে গুরুতর আঘাত পেয়েছেন অন্যদিকে বৌমার ভেঙেছে হাত। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দুর্ঘটনা স্থল থেকে উদ্ধার করে মোটরসাইকেলটি খবর নেন আহত ব্যক্তিদের তাদের মুখ থেকে সমস্ত শুনে রাস্তার বিভিন্ন সিসি ক্যামেরা খতিয়ে দেখছেন তারা।
