ভাঙা রাসের শোভাযাত্রা থেকে চুরি যাওয়া ১৭টি মোবাইলসহ ২ মোবাইল চোরকে গ্রেফতার করে আদালতে পাঠালো পুলিশ

Social

মলয় দে: ফের বড়সড় সাফল্য নদীয়ার শান্তিপুর থানার পুলিশের। শোভাযাত্রা থেকে একাধিক মোবাইল চুরির ঘটনায় গ্রেপ্তার ২। ধৃতদের কাছ থেকে উদ্ধার ১৭ টি চুরি হওয়া মোবাইল।

প্রসঙ্গত নদীয়ার শান্তিপুরে ভাঙ্গা রাস যাত্রাকে কেন্দ্র করে একাধিক মোবাইল চুরির অভিযোগ আসছিল প্রশাসনের কাছে। সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু করে শান্তিপুর থানার পুলিশ। বিশেষ তদন্ত চালিয়ে শোভাযাত্রার পর দুই সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে আসল তথ্য। তারা স্বীকার করে নেয় শান্তিপুর ভাঙার রাসে একাধিক মোবাইল তারা চুরি করেছে সাধারণ মানুষের পকেট থেকে।

পুলিশ সূত্রে খবর প্রায় ১৭টি মোবাইল উদ্ধার করা হয়েছে ওই দুই যুবকের কাছ থেকে। এরপরই দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত ২ যুবকের নাম শিল্টু দে এবং রাকেশ পাসয়ান। ধৃতরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার শ্যামনগর গারুলিয়া এলাকার বাসিন্দা। ধৃতদের আজ ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে এই মোবাইল চুরি কারবারীর সঙ্গে যুক্ত থাকা আরো বেশ কয়েকজনের নাম উঠে আসবে তাতে করে মোবাইল চুরি কান্ডের মূল পান্ডাকে গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।

Leave a Reply