জাতীয় সড়ক ধরে চাপড়া থেকে শান্তিপুর ফেরার পথে রং রুট ! মুহূর্তেই দুজন ,,,

Social

মলয় দে: জাতীয় সড়ক ধরে চাপড়া থেকে শান্তিপুর ফেরার পথে রং রুট ! প্রাণ গেল দুই টোটো যাত্রীর, গুরুতর অসুস্থ অবস্থায় আরও ২ । টোটো এবং স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২।

ঘটনা নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর মাছ বাজার সংলগ্ন এলাকায়। সোমবার সন্ধ্যা নাগাদ এই ভয়াবহ পথ দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর শান্তিপুর কারিগর পাড়ায় আত্মীয়ের বাড়িতে অর্থাৎ মোজাম্মেল কারিগরের টোটোতে দুই বাচ্চা সহ সাত জন এসেছিলো চাপরা হুদা এলাকা থেকে। এদিন ১২ নম্বর জাতীয় সড়ক ধরে চাপড়ার উদ্দেশ্যে টোটোতে করে যাচ্ছিল টোটোয় থাকা প্রায় ৮ জন আরোহী তাদের মধ্যে একটি শিশুও রয়েছে ।

কৃষ্ণনগর থেকে রানাঘাটগামী একটি স্করপিও গাড়ি সজোরে এসে ধাক্কা মারে টোটোয়। এলাকাবাসীর দাবি ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের বাকিরা ছিটকে পড়ে যায় ১২ নম্বর জাতীয় সড়কে। ঘাতক গাড়ি ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে উঠে যায়। সে ক্ষেত্রেও একজন আরোহীসহ চালক গুরুতর অসুস্থ। এরপর স্থানীয় ব্যবসাদার এবং এলাকাবাসী তৎপরতার সঙ্গে আহতদেরকে একদিকে শান্তিপুর হাসপাতালে পাঠান হয় অন্যদিকে গুরুতর অসুস্থ ২ জনকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে পাঠানো হয় কিন্তু সেখানেই তাদের মৃত্যু হয়। একজনের নাম টোটো চালক টোটন শেখ অন্যজনের নাম সাবিনা আনসারী।
ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এবং রোড ট্রাফিক পুলিশ। ঘটনায় দুই শিশুসহ আহত আরো বেশ কয়েকজন তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনা গ্রস্থ টোটো এবং স্করপিও উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply