বিএসএফ এর পক্ষ থেকে মৌমাছি পালন প্রশিক্ষণ দেওয়া হলো আইটিবিপি সেনাদের

Social

নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাদিপুর বিওপিতে মৌমাছি পালন প্রশিক্ষণে অংশগ্রহণ করলেন আইটিবিপির সেনাবাহিনীরা। এই মৌমাছি পালনের প্রশিক্ষণ দিল কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মালবিকা দেবনাথ । তিনি এই প্রশিক্ষণটি দেন প্রায় দু’ঘণ্টা ।মৌমাছি পালনের সম্পূর্ণ বিস্তারিতভাবে তিনি জওয়ানদের কে বোঝান।

কিভাবে মৌমাছি পালন করা যাই তা ভিডিও গ্রাফিং এর মাধ্যমেও বোঝান। এই প্রশিক্ষণ শিবিরে আইটিবিপি আধিকারিক এবং সৈনিকরা অংশগ্রহণ করেন । সবমিলিয়ে ৫৯ জন সৈনিক এবং অফিসাররা এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নেন। এদিন সকাল থেকেই এই প্রশিক্ষণ শিবিরে ব্যস্ততা ছিল চূড়ান্তভাবে। এই প্রশিক্ষণ শিবিরে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান আয়োজন করে কাঁদিপুর বিওপির ক্যাম্পে । এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণ শিবিরে। আইটিবিপির সেনাদের বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা যায় এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে। এই প্রশিক্ষণ শিবির ৩ রা নভেম্বর থেকে ৭ই নভেম্বর পর্যন্ত হবে বলে খবর বিএসএফ সূত্রে  আইটিবিপি অফিসার বিএসএফে ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেনট সুজিত কুমার কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন যিনি এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করেছেন।

Leave a Reply