ভিনদেশের স্টিবেন জয়েসী আয়ারল্যান্ডের নাগরিক বর্তমানে অস্ট্রেলিয়ার বসবাস এলেন নদীয়ায়

Social

মলয় দে: নদীয়ার শান্তিপুরে এসে পৌঁছলেন ভিনদেশের স্টিবেন জয়েসী। আয়ারল্যান্ডের নাগরিক বর্তমানে অস্ট্রেলিয়ার বসবাস। গত 3 তারিখ অস্ট্রেলিয়া থেকে এসেছেন কলকাতায় তারপরেই কলকাতার একজন চিত্রগ্রাহক অর্কদীপ রায়ের সঙ্গে যোগাযোগ করে নদীয়ার শান্তিপুরে বিশেষ তথ্যচিত্র সংগ্রহের জন্য ছুটে আসলেন। তিনি জানান তিনি মূলত ইন্সট্রাগ্রাম পেজে তার ডকুমেন্ট্রি আপলোড করেন বিভিন্ন জায়গায় ঘুরে। মূলত স্ট্রিট ফটোগ্রাফি এবং ট্রাভেল ব্লগ করে থাকেন তিনি। নদীয়ার শান্তিপুরের শাড়ি সুতো এবং মন্দির মসজিদগুলি ঘুরে তিনি খুব সুন্দর আর্কিটেকচার রয়েছে প্রতিটি দর্শনীয় স্থানে। শান্তিপুরে আজ সারাদিন সুতো এবং কাপড়ের করছেন তিনি যাতে শান্তিপুরের এই শিল্পকে বিশ্ব দরবারে মানুষ আরো জানতে পারে। তারপর জাপান অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে সেই এলাকার কৃষ্টি সংস্কৃতির ডকুমেন্ট্রি নিজের ক্যামেরাবন্দি করবেন ।

Leave a Reply