বল্লভ ভাই প্যাটেলের জন্ম বার্ষিকী উপলক্ষে পদযাত্রা

Social

সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শতম জন্মজয়ন্তী উপলক্ষে নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার সকালে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় এই পদযাত্রা।

অনুষ্ঠানের সূচনায় মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় দেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই সর্দার প্যাটেলকে। উপস্থিত ছিলেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাসসহ একাধিক বিজেপি নেতা-কর্মী।

তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের অখণ্ডতা রক্ষার অন্যতম স্থপতি। স্বাধীনতা প্রাপ্তির পর ১৯৪৭ থেকে ১৯৪৯ সালের মধ্যে তিনি দেশের ৫৬২টি রাজ্য শাসিত অঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিলেন তাঁর দৃঢ় নেতৃত্ব ও প্রখর দেশপ্রেমের মাধ্যমে। তাঁর এই অসাধারণ ভূমিকার জন্যই তাঁকে “লৌহ মানব” বা “আয়রন ম্যান অব ইন্ডিয়া” বলা হয়। ২০১৪ সাল থেকে তাঁর জন্মদিন, ৩১ অক্টোবর, সারা দেশে “রাষ্ট্রীয় একতা দিবস” হিসেবে পালিত হচ্ছে। দেশের ঐক্য, সংহতি ও জাতীয় চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

Leave a Reply