সোশ্যাল বার্তা: কেউ বলে গাই পাহর, আবার কেউ বলে গরু নিয়ে শূকর ধরা।
এ এক প্রাচীন প্রতিযোগিতা। কথিত আছে বৃন্দাবনে এই খেলার সূচনা করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকে প্রাচীন সেই পরম্পরা মেনে আজও কয়েকশো বছর ধরে হয়ে আসছে এই খেলা।
কালি পুজোর পর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় বুধবার মাতলেন পুরাতন মালদার যাদব সম্প্রদায়ের মানুষেরা। পূর্ব পুরুষদের রীতি মেনে প্রথমে গরু মহিষের পুজো করা হয়। তারপর অশুভ শক্তির বিনাস ঘটাতে গরু দিয়ে একটি শূকর বধ হয়। বুধবার পুরাতন মালদার সাহাপুর ঘোষ পাড়া সহ একাধিক প্রান্তে যাদব সম্প্রদায়ের মানুষেরা এই খেলায় তাঁদের গরু নিয়ে অংশগ্রহণ করেন। এই খেলায় গরু ও মহিষ শিং দিয়ে গুতিয়ে শূকর বধ করে। এদিন শতাধিক যাদব সম্প্রদায়ের মানুষজন এই খেলায় নিজের গবাদিপশু নিয়ে অংশ গ্রহণ করেন। এই খেলা দেখতে বহু মানুষ ভিড় করেন। আজ যার গরু শূকর ধরতে পারবে তিনি হবেন সমাজের সর্দার।
এই গাই পাহুর বা শূকর বধ প্রাচীন কাল থেকেই চলে আসছে এমনটায় দাবি বর্তমান প্রজন্মের। তাঁদের কথায় শ্রীকৃষ্ণ এই খেলার সূচনা করে ছিলেন। তারপর থেকেই যাদব সম্প্রদায়ের মধ্যে এই খেলার সূচনা হয়।
