শিল্পগুরু সম্মান পাচ্ছেন কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী তড়িৎ পাল

Social

দীপ রায়: শিল্পগুরু সম্মান পাচ্ছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী তড়িৎ পাল। ভারত সরকারের বস্ত্রশিল্প মন্ত্রক ও হস্তশিল্প দপ্তরের পক্ষ থেকে তিনি এই পুরস্কার পাচ্ছেন। হাতের কাজের ক্ষেত্রে শিল্পীদের এটাই সব থেকে সেরা পুরস্কার।

কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী তড়িৎ পাল। ছোট ছোট মাটি দ্বারা নির্মিত দক্ষিণ ভারতীয় ঘরানায় কাজটি করা হয়েছে বিষ্ণু বিশ্বরূপ দর্শনের আদলে মূর্তি। মূর্তির উচ্চতা মাত্র ১৮ ইঞ্চি।। কাজের অভিনবত্ব হলো এই মূর্তির মধ্যে ছোট ছোট মাটির তৈরি ফিগার। মূর্তির মধ্যে রয়েছে প্রায় ৬৮ টি ফিগার ও ৩০ টি হাতি ও ঘোড়া।।২০ মাথা ও ২০টি হাত বিশিষ্ট বিষ্ণু মূর্তির হাতে, মালায় রয়েছে বিভিন্ন দেবতা। দেবতার হাতে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র। মূর্তির নিচের দিকে কুরুক্ষেত্রের যুদ্ধের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। কাজটি শেষ করতে ৪ মাস সময় লাগেছে।

তিনি জানান একটি পত্রিকায় এই পুরস্কারের বিজ্ঞাপন দেখেন তার পরেই শুরু কাজ। ২০১২ সালে জাতীয় পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানিয়ে।

শুক্রবারে ১৭ই অক্টোবর সরকারী দপ্তরের মাধ্যমে ই মেলে খবর আসে ২০২৪ সালের শিল্পগুরু পুরস্কার পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। এই খবরে খুব খুশি হয়েছেন পরিবারের সদস্যরা। দিল্লির বিজ্ঞান ভবন থেকে এই পুরস্কার পাবেন তিনি।

কৃষ্ণনগরের মৃৎশিল্প বিখ্যাত। কৃষ্ণনগরের মৃৎশিল্পী তড়িৎ পাল যিনি তার শিল্প নৈপুণ্য কাজের জন্য প্রথম এই পুরস্কার পাচ্ছেন। কৃষ্ণনগর শহরে আর একটি মুকুট জুড়লো।

Leave a Reply