কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে আয়োজিত হলো গণতর্পণ

Social

কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে আয়োজিত হলো গণতর্পণ।শাস্ত্রীয় বিধি- বিধান মেনে আজ কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে প্রতি বছরের মতো এ বছরও আয়োজিত হলো গণতর্পণ। অংশ নিলেন দেড় শতাধিক শ্রদ্ধালু।

চিরাচরিত রীতি মেনে ভক্তদের অনুভবে যিনি বহিরঙ্গে শিব, অন্তরঙ্গে বিষ্ণু – সেই ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ভূমি কলকাতার রামমোহন রায়ের রোডের শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে আজ রাজা মুখোপাধ্যায়ের পৌরোহিত্যে আয়োজিত হলো গণতর্পণ।

গতকাল থেকেই ছিল গণতর্পণের জন্য প্রস্তুতি পর্ব। ব্যবস্থাপনায় ছিলেন আবাসিক ছাত্ররা এবং ভক্তবৃন্দ।

এই গণতর্পণ পরিচালনায় ছিলেন নগেন্দ্র মিশনের সভাপতি গৌরহরি শাসমল এবং শ্রীশ্রীনগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর। সহযোগিতায় ছিলেন সঞ্জয় ভট্টাচার্য, সমর চট্টোপাধ্যায় এবং শ্রীশ্রীনগেন্দ্র মঠের কোষাধ্যক্ষ দেবাশিস বোস।

Leave a Reply