মলয় দে নদীয়া:-বহু প্রতীক্ষিত প্রাচীন জনপদ শ্রীধাম শান্তিপুর বাসীর আকাঙ্খার বাস্তবায়ন হতে চলেছে। শান্তিপুরে প্রবেশ এবং প্রস্থানের পথে বসতে চলেছে তোরণ। সূত্রের খবর শান্তিপুর শহরে প্রবেশ এবং প্রস্থানের দুটি ত তোরণ নির্মাণের পরিকল্পনা এর আগেও হয়েছে তবে বাস্তবায়ন করলেন বিধায়ক। তবে তিনি প্রবেশ এবং বাহির হিসেবে নয় শান্তিপুরের দুই প্রান্তে দুটি তোরণ নির্মাণ করতে চলেছেন বলেই জানিয়েছেন তারমধ্যে প্রথম তোরণ টি তৈরীর শিলান্যাস হয়ে গেল আজ শুক্রবার। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থানুকুলে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুর গোবিন্দপুর বাইপাস সংলগ্ন জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ থেকে শান্তিপুরে প্রবেশের তোরণ নির্মাণ কাজ শুরু হল। এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর বিগ্রহ বাড়ি সমন্বয় সমিতির প্রতিনিধি স্বরূপ গোস্বামী, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, জেলা পরিষদের সদস্য বাসন্তী সরকার, স্থানীয় বাবলা পঞ্চায়েতের উপ-প্রধান এবং পঞ্চায়েত সদস্যদের সহ এলাকার সাধারণ মানুষ জন। এ বিষয়ে
বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, চারটি ধামের মধ্যে অন্যতম শ্রীধাম শান্তিপুর।
তবে শান্তিপুর প্রবেশের ১২ নম্বর জাতীয় সড়ক থেকে গোবিন্দপুর মোর হলেও সেখানে নিরাপত্তা জনিত কারণে ১২ নম্বর জাতীয় সড়ক এবং পূর্ত দফতরের অনুমতি না পাওয়া তৎসহ সাধারণ মানুষের বিপদের কথা চিন্তা করে সেখানে সম্ভবপর হয়নি। একই সাথে তিনি জানান সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাস্তাটি সংস্কারের কাজ থমকে রয়েছে তবে শীঘ্রই তা শুরু হবে অন্যদিকে বাইপাসের অপর একটি তোরণ নির্মাণের জন্যও প্রশাসনিক আলোচনা চলছে তবে সেক্ষেত্রেও বিধায়ক তহবিল থেকেই হবে ।
বিগ্রহ বাড়ি সমন্বয়ে সমিতির প্রতিনিধি হিসেবে স্বরূপ গোস্বামী জানান শান্তিপুর বৈষ্ণবীয় সমাজ গর্বিত তাদের ঘর থেকেই বিধায়ক হয়েছেন আর তার ফলেই এ ধরনের বেশ কিছু উন্নয়ন সম্ভব হচ্ছে।
