সীমান্তে অনুপ্রবেশ রুখতে ৪৫ দিনের মধ্যে জমি দেবে রাজ্য সরকার সীমান্তের বাহিনীকে

Social

মলয় দে: মুখ্যমন্ত্রী নবান্নে প্রবেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন সীমান্তে সুরক্ষার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর । ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকার যতটা প্রয়োজন বিএসএফকৈ সেই পরিমাণ জমি তারা তুলে দেবেন । এই খবর ছড়িয়ে পড়তেই সীমান্তের বসবাসকারী গ্রামগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । বর্তমান সরকারের এই ঘোষণা কে সবায় সাদরে গ্রহণ করলেও জমির মালিকরা যেমন খুশি তেমনি নতুন সরকারের কাছে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা নতুন সরকারের কাছে অনুরোধ করেছেন যেখানকার তারকাটা সংলগ্ন গ্রামগুলি রয়েছে গ্রামের বাইরের দিক দিয়ে তারকাটা দেওয়ার আবেদন জানিয়েছেন । নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদীয়ার কৃষ্ণগঞ্জের গ্রাম বিজয়পুর সেখানকার গ্রামবাসীরা সরকারের এই সিদ্ধান্তে খুশি । এই গ্রামে তারকাটা না থাকার কারণে মাঝেমধ্যেই অনুপ্রবেশের মত ঘটনা ঘটে । তাদের দাবি সীমান্তের তারকাটা দেওয়া হলে অনুপ্রবেশ বন্ধ হবে তারা সীমান্তের নাগরিকরা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। বিজয়পুর গ্রামের বাসিন্দা নির্মল বিশ্বাস বলেন সরকারের এই কাজে তারা খুবই খুশি । পাশাপাশি নদিয়া জেলার ভীমপুর থানার মলুয়াপাড়া, হুদোপাড়া, রাঙিয়াপোতা এই সমস্ত গ্রাম গুলিতে তারকাটা নেই । অস্থায়ীভাবে যে তারকাটার বেড়া দেয়া হয়েছে ও গেট করা হয়েছে তার ভিতরের দিকেই গ্রামগুলি রয়েছে । গ্রামবাসীদের পক্ষে সাবির মন্ডলের দাবি তারা নতুন সরকারের মুখ্যমন্ত্রীকে আবেদন করছেন যাতে তারকাটা গ্রামের বাইরে দিয়ে দেওয়া হলে তাদের উপকার হয় । নলুয়া পাড়া গ্রামের বাসিন্দা হায়দার আলী মন্ডল বলেন নতুন সরকার যে পদক্ষেপ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই । এই সিদ্ধান্তের ফলে তারা লাভবান হবেন এবং নিরাপত্তা বোধ করবেন ।এখন দেখার বিষয় সীমান্তের মানুষের কথাটা কতটা গ্রহণযোগ্য হয় বা নিয়ম অনুযায়ী কি পদক্ষেপ নেয় রাজ্যের নতুন সরকার এটাই দেখার বিষয় ।

Leave a Reply