Social Barta : কলকাতা থেকে মিজোরামের সাইরাং পর্যন্ত চালু হলো নতুন ট্রেন। শনিবার সাইরাং থেকে ট্রেনটি ছেড়ে নিউ জলপাইগুড়ি, মালদা, ফারাক্কা, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর হয়ে বেলা ২:৩০ মিনিট নাগাদ কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে পৌঁছায় ট্রেনটি। নতুন ট্রেন চালু হাওয়ায় ট্রেনের লোকো পাইলট ও গার্ডকে সংবর্ধনা জানান কৃষ্ণনগরের বাসিন্দারা। কালীনারায়নপুর কৃষ্ণনগর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরাও সবাইকে স্বাগত জানান।
জানা যায় কলকাতা থেকে সপ্তাহে তিন দিন চলবে এই ট্রেনটি। সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও শনিবার ছাড়বে বেলা ১২.২৫ মিনিটে পৌঁছবে পরের দিন সাইরাং পৌঁছবে সন্ধ্যা ০৭ঃ৪৫ মিনিটে। সাইরাং থেকে সপ্তাহে তিন দিন সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার ছাড়বে এবং কলকাতা পৌঁছবে পরের দিন ২.৩০ মিনিটে।।ট্রেনটি চালু হওয়ায় কৃষ্ণনগরের বাসিন্দারা খুব খুশি।
