মলয় দে: ভারতভূক্তি দিবস অত্যন্ত মর্যাদার সাথে পালন করে আসছে নদীয়ার শান্তিপুরের ভাগীরথী তীরবর্তী গবারচর মাঝেরপাড়া এলাকার মৎস্যজীবীরা।
১৯৪৭ সালের ১৫ ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হলেও শান্তিপুর সহ নদীয়ার বিস্তীর্ণ এলাকা তখনো স্বাধীন ভারতের আওতায় আসেনি তখন ১৫ ই আগস্টে উঠেছিল পাকিস্তানের পতাকা। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে নদিয়া বাসি তৎকালীন সময়ে শান্তিপুরের বিশিষ্ট সমাজসেবী পন্ডিত লক্ষীকান্ত মৈত্র উদ্যোগ নিয়ে জহরলাল নেহেরুর সাথে কথা বলে এবং তারপর দীর্ঘ বেশ কিছুদিনের সংঘাতের পর অবশেষে ১৮ই আগস্ট দিনটি ভারতবর্ষের মানচিত্রের সঙ্গে নদীয়া জেলাকে মিলিত করে। তাই ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের পর ১৮ই আগস্ট ভারত ভুক্তি দিবস হিসাবে অর্থাৎ নদী আর স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় নদীয়া জেলার বিভিন্ন জায়গায়। মৎস্যজীবীরা বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ভারত ভুক্তি দিবস উদযাপন করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বেলঘড়িয়া ২ নম্বর অঞ্চলের প্রধান বর্ণালী দে এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসন স্বচক্ষে দেখা এবং তাদের অত্যাচার স্বচক্ষে দেখা প্রবীনা ১০২ বছরের মহিলা কল্যাণী মজুমদার নামে একজনকে মঞ্চে এনে আজকের দিনটি উদযাপন করা হয় তৎসহ ব্রিটিশ আমলের সময় শান্তিপুরে থাকা বেশ কিছু প্রবীণ মৎস্যজীবীদের কেউ আজ মঞ্চে অভ্যর্থনা জানানো হয়। বিষয় শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রোজোকিশোর গোস্বামী জানান তৎকালীন যুগে কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় প্রথম 18 আগস্ট পতাকা তুলেছিলেন শান্তিপুর পাবলিক লাইব্রেরীতে সে পতাকা আজও শান্তিপুর সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে, তাই এই ১৮ আগস্ট দিনটি শান্তিপুরের কাছে এক ঐতিহাসিক দিন এর আগে তিনি বহুবার এসেছেন এবারও এই দিনটিকে উৎসাহের সঙ্গে উদযাপন করতে মৎস্যজীবীদের সঙ্গে মিশে তিনি পালন করলেন। নৌকার ওপর মাঝি মল্লারদের নিজের সাথে করলেন পতাকা উত্তোলন। এই দিনটিকে ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তিনি জানান যদি আগামী নির্বাচনে সাধারণ মানুষ তাকে ভোটে জেতাতে পারে তাহলে তিনি তারপর 18ই আগস্ট দিনটিকে সর্বসমক্ষে এনে যাতে বৃহৎ আকারে আনুষ্ঠানিকভাবে পালন করা যায় তার জন্য সরকারিভাবেও কথাবার্তা বলে চেষ্টা করবেন। আজ মৎস্যজীবীরা এই দিনটিকে পালন করার জন্য নৌকাতেই জাতীয় পতাকা উত্তোলন এবং ভাগীরথী নদীতে নৌকা নিয়ে বিশেষ পরিভ্রমণের ব্যবস্থা করে সেই নৌকাতে উপস্থিত থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে ভারতভূক্তি দিবস পালন করলেন বিধায়ক নিজেও।
