আন্তর্জাতিক ফটোগ্রাফি দিবসে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের হেলমেট বিতরণ

Social

মলয় দে নদীয়া:- আলোকচিত্রীদের জন্য ১৯শে আগস্ট একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিন যেখানে তারা “একটি ছবির মাধ্যমে তাদের পৃথিবীকে বিশ্বের সাথে ভাগ করে নেয়”। বিশ্ব আলোকচিত্র দিবসের তারিখটি ১৯ আগস্ট,  যেদিন ফরাসি সরকার সেই আলোকচিত্র প্রক্রিয়াটিকে “বিশ্বের জন্য বিনামূল্যে” করার জন্য ড্যাগুয়েরিওটাইপ পেটেন্ট প্রকাশ করে।

বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রেও যারা বিভিন্ন অনুষ্ঠানে এমনকি ভালোবেসে ফটোগ্রাফি করা মানুষজন আজ ক্যামেরার পেছন থেকে এক ফ্রেমে এলেন সামনে।
নদীয়ার শান্তপুর ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের ৭৬ জন সদস্য ‌ আজকের এই বিশেষ দিনটি প্রতিবছর তারা বেছে নেন সামাজিক দায়িত্ব পূরণের কাজে। প্রতিবার চারা গাছ প্রদান , রক্তদান শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান এ ধরনের নানান সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পালন করে থাকেন।
এবারে তাদের সহযোগিতার হাত পৌঁছালো পথ নিরাপত্তার প্রশ্নে! প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসছে পথ দুর্ঘটনা যেখানে অধিকাংশ চালক কিংবা আরোহীদের ক্ষেত্রেই হেলমেট বিহীন অবস্থায় থাকার কারণেই শোচনীয় এই মুহূর্ত ঘনিয়ে এসেছে তাদের জীবনে। আগামীতে যাতে সচেতনতা আরও বৃদ্ধি পায় সেই লক্ষ্যে এবার ৫০টি হেলমেট প্রদান করা হয় সংগঠন সদস্যদের। কারণ তারা মনে করেন আগে পরিবার সুরক্ষিত হলে তবে সচেতন পরিবেশ গড়ে উঠবে। নিজেদের সদস্যরা মেনে চলবেন তবে অন্যদের মেনে চলার সচেতনতা জানাবেন।
আর এই সেফ ড্রাইভ সেভ লাইভ শুভক্ষণে উপস্থিত ছিলেন, শান্তিপুর থানার প্রতিনিধি এবং ট্রাফিক ওসি দীপক সিকদার শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ বহু বিশিষ্টজন।

Leave a Reply