দেবু সিংহ,মালদা:- ঝলঝলিয়া সমন্বয় ক্লাবের পক্ষ থেকে শনিবার বিধায়ক মদন মিত্রকে সংবর্ধনা দেওয়া হয়। মালদায় তিনি এদিন বিশেষ কর্মসূচিতে আসেন। দিনের কর্মসূচি শেষে ঝলঝলিয়া সমন্বয় ক্লাবে তাকে আমন্ত্রণ করে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা দেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি মহাশয়, সঙ্গে ছিলেন যুব নেতা সৌমিত্র সরকার, এমডি অভিষেক, মোহাম্মদ আজিজ, তৃণমূলের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী পার্থ মুখার্জী সহ অন্যান্যরা।
সমন্বয় ক্লাবের এবারে তাদের কালীপূজার ৩৬ বছরে পদার্পণ। সেই কালীপুজোর প্রস্তুতি ঘুরে দেখেন মদন মিত্র এবং সময় হলে ক্লাবের কালীপুজোর সময়ে আসবেন বলে জানান ।
