সোশ্যাল বার্তা: শোরুম থেকে নতুন গাড়ি কিনে ফেরার পথে দুর্ঘটনা কবলে দুই মোটরসাইকেল আরোহী। স্থানীয় সূত্রের জানা যায় যে পাঁশকুড়া বাহারগ্রামের কাছে এটি মাছের গাড়ি ও বাইকটির সজোরে ধাক্কা লাগে। মোটরসাইকেলের দুই ব্যক্তি কারো মাথায় হেলমেট ছিল না সে বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
নতুন মোটরসাইকেল পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দুই ব্যক্তিকে পাঁশকুড়া থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ঘাতক মাছের গাড়ি পলাতক।
