লাগামহীন পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে রানাঘাট ডি ওয়াই এফ আই এর পথ অবরোধ

মলয় দে নদীয়া; দীর্ঘ লকডাউনে কর্মহীন সাধারণমানুষ, তার ওপর লাগামহীন পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি। সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা হিসেবে আজ ডিওয়াইএফআই রানাঘাট শহর এর পক্ষ থেকে পথে নেমেছেন যুবরা। আন্দোলনের মাত্রা তীব্রতর হয়ে ওঠায় তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন বলেই জানানো হয়। পেট্রোলের মূল্যবৃদ্ধি মানে পরিবহন এর সঙ্গে যুক্ত সমস্ত দ্রব্যাদির মূল্যবৃদ্ধি, এমনকি […]

Continue Reading

রাস্তার দাবিতে মালদা মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

দেবু সিংহ ,মালদা :বর্ষা পড়তেই গ্রামের রাস্তায় এক হাটু করে জল শুক্রবার রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কালিয়াচক ২নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আম্লিটোলা ও কুত্তু মন্ডল টোলার গ্রামবাসীরা। এই দিন কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আম্লিটোলা ও কুত্তু মন্ডল টোলা গ্রামের রাস্তার দাবিতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে,মালদা মোথাবাড়ি […]

Continue Reading

লকডাউন খানিকটা শিথিল হলেও, যানবাহনের চাকা গতিহীন

মলয় দে নদীয়া:- দীর্ঘ লকডাউনে গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় একদিকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা হয়েছে যেমন তেমনই তেলের সাশ্রয় হয়েছে বেশ খানিকটা, অন্যদিকে পরিশোধিত তেলের সংরক্ষণের অভাবে উৎপাদন ব্যাহত হয়েছিল বেশ খানিকটা। যদিওবা বেশ খানিকটা শিথিল হয়েছে লকডাউন, কিন্তু গাড়ির চাকা গতিহীন হয়েছে অত্যাধিক মাত্রায় পেট্রোল-ডিজেলের দাম বর্ধিত ওয়ায়। যেখানে মোটরসাইকেলের ১৪লিটার ট্যাংক পুরনো […]

Continue Reading

কাজের দাবিতে দুই করোনা জয়ী সটান হাজির বিডিও-র চেম্বারে

রায়গঞ্জঃ করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর বেশ কিছুদিন কেটে গেলেও এখনও কাজ মেলেনি উত্তর দিনাজপুর জেলার প্রথম দুই করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিকের। পাননি সরকারি কোনও সাহায্যও। বাধ্য হয়ে বৃহস্পতিবার কাজের দাবিতে রায়গঞ্জের বিডিও-র দ্বারস্থ হলেন তাঁরা। কাজ না মেলায় চরম দুরবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে বলে অভিযোগ জানালেন দুই করোনা জয়ী। দুই […]

Continue Reading

নিজের জন্মদিন পালন করলেন বৃদ্ধাবাসের আবাসিকদের সঙ্গে

রায়গঞ্জঃ কোন রকম পার্টি বা কেক কেটে নয়, নিজের জন্মদিন উপলক্ষ্যে বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের পাত পেড়ে খাওয়ালেন রাজ্য বিদ্যুৎ দপ্তরের রায়গঞ্জ এরিয়া অফিসের এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার কৌশিক মণ্ডল। তাঁর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দুর্গানগরে। তিনি বৃহস্পতিবার তার বন্ধুদের নিয়ে ৩৪তম জন্মদিনে চোপড়ার সুভাষ নগর ডি বি এম বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যাহ্ন ভোজন করানোর ব্যবস্থা করেন। কৌশিক […]

Continue Reading

প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে বৃক্ষরোপনের সঙ্গে উদ্ধোধন হলো রাস্তার

রায়গঞ্জঃ বৃষ্টিকে উপেক্ষা করে চরম প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বৃক্ষরোপন করে একটি রাস্তার উদ্ধোধন করা হলো বৃহস্পতিবার। ইসলামপুর ব্লকের রামগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েতে বৃক্ষরোপণ দিবস পালন করার পাশাপাশি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের অধীনে একটি রাস্তার উদ্বোধন করলেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার ও বিডিও শতদল দত্ত। এই কর্মসূচিতে উপস্থিত […]

Continue Reading

ডিজিটাল যুগেও রিক্সা চালকের সর্বক্ষণের সঙ্গী রেডিও

অঞ্জন শুকুল, নদীয়া: পেশায় রিকশা চালক নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাসের বাসিন্দা বছর বাহান্নর সন্ন্যাসী দাস।সারাদিন জীবিকার সন্ধানে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মাজদিয়ায় এপ্রান্ত থেকে অন্যপ্রান্ত রিকশা নিয়ে ছুটে বেড়ান একমাত্র সর্বক্ষণেরসঙ্গী রেডিও নিয়ে। ভাটিয়ালী আর পুরনো ভক্তিগতি পছন্দের গান সন্ন্যাসীর। টিভি মোবাইল অত্যাধুনিক ডিজিটাল যুগেও এসব কিছুই গুরুত্ব দিতে নারাজ শিবনিবাসের সন্ন্যাসীর। অত্যাধুনিক ডিজিটাল যুগেও একমাত্র ভরসা […]

Continue Reading

ডাক বিভাগের কর্মীদের সংবর্ধনা

রাজু পাত্র : করোনা ভাইরাস নিয়ে মানুষ রীতিমত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।তবুও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে ডাককর্মীরাও। তাদের এই নিরলস পরিশ্রম কে সম্মান জানিয়ে নবদ্বীপ শহর দক্ষিণ মন্ডলের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার ডাকবিভাগের নদিয়া উত্তর মন্ডলের ডাক অধিক্ষক কাশীনাথ ঘোষ সহ নবদ্বীপ মুখ্য ডাকঘরের কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। মোট ৩৫ জন […]

Continue Reading

গতকাল গঙ্গায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহটি উদ্ধার 

মলয় দে নদীয়া :গতকাল বিকেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুরে। নিখোঁজ যুবকের নাম অরবিন্দ বাগ(২১)। পারিবারিক সূত্রে জানা যায় গতকাল বিকেলের পরে বাড়ি থেকে একটু দূরে ভাগীরথী নদীতে মাছ ধরতে যায় ওই যুবক, দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হতে থাকে পরিবারের সদস্যরা। এরপরে পরিবারের […]

Continue Reading

ভাঙ্গন রোধে গঙ্গার পাড় বাঁধানোর কাজ প্রদর্শনে  বিশেষ তৎপরতায় জেলা প্রশাসনের

মলয় দে নদীয়া :-দীর্ঘদিন ধরেই গঙ্গা ভাঙ্গন অব্যাহত। বর্ষা এলেই প্রায় তলিয়ে যায় বিঘা বিঘা চাষের জমি সহ বাড়িঘর। অস্থায়ী ভাবে কাজ হয় বটে কিন্তু তাও আবার তলিয়ে যায় গঙ্গাবক্ষে। এবার ঘটনাস্থল পরিদর্শনে এলেন নদীয়া জেলার জেলাশাসক বিভূ গোয়েল। স্থানীয় বাসিন্দাদের স্থায়ীভাবে বাঁধানোর আশ্বাস দিলেন তিনি। সূত্রের খবর, নদীয়া শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া […]

Continue Reading