নদীয়ার রানাঘাট মহকুমা জুড়ে শহীদ স্মরণে তৃণমূল

ধীমান ভট্টাচার্য্য, রানাঘাট : লাদাখে চীনা হামলায় শহীদ ২০ জন বীর সেনার স্মরণে দেশ জুড়ে চলছে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে স্মরণ সভা। নদীয়া জেলার রানাঘাট মহকুমার বিভিন্ন প্রান্তেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেনা স্মরণে পদযাত্রা করা হয়। তাহেরপুরে ও শান্তিপুরে টিএমসিপি ও টিএমসি এসটি-এসসি-ওবিসি সেলের পক্ষ থেকে, রানাঘাট শহরে যুব তৃণমূল […]

Continue Reading

চার বন্ধুর সঙ্গে মাছ ধরতে গিয়ে তলিয়ে মৃত্যু দুই শিশুর

রায়গঞ্জঃ চার বন্ধু একসঙ্গে মাছ ধরতে গিয়ে জলের তোড়ে আচমকা দুই শিশু তলিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপোখরের সাহাপুর এলাকায়। বাকি দুজনও তলিয়ে যেতে যেতে অল্পের জন্য রক্ষা পেয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সাহাপুরের ভেন্ডাবাড়ী গ্রামে। জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম মহম্মদ আশফাক (৭) এবং মহম্মদ নাহিদ (৮)। তাঁরা স্থানীয় মাদ্রাসার ছাত্র। এলাকার […]

Continue Reading

ডাক্তার দেখাতে আসার পথে রাস্তাতেই প্রসব করলেন মহিলা

রায়গঞ্জঃ গ্রাম থেকে রায়গঞ্জ শহরে ডাক্তার দেখানোর জন্য স্বামীর সঙ্গে মোটর বাইকে চেপে আসার পথে রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন এক প্রসুতি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মা ও শিশুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে কুলিক সেতুর কাছে। জানা গিয়েছে, স্ত্রীর প্রসব যন্ত্রনা উঠলে রায়গঞ্জের পানিশালা গ্রামের আকবর আলি তাঁর […]

Continue Reading

অনলাইনে বঙ্কিম জন্মজয়ন্তী পালন উত্তর দিনাজপুরে

রায়গঞ্জঃ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮২ তম জন্ম জয়ন্তী অনলাইনে পালন করলো সৃজন সাহিত্য আসর। অনলাইনে বেশ কয়েকটি আন্তর্জাতিক স্তরে সফল অনুষ্ঠানের পর এবার বঙ্কিম ভাবনাকে নিয়ে সারাদিন ধরে ইসলামপুরের এই সংস্থা সাহিত্য সম্রাটের জন্ম জয়ন্তী পালন করলো। সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী জানিয়েছেন, কিংবদন্তি অনেক সাহিত্যিক রয়েছেন যাদের নিয়ে তেমন কর্মসূচি প্রায় বিরল ঘটনা। সেদিক […]

Continue Reading

লটারিতে এক কোটি টাকা প্রাপক জানালেন ,এ সর্বনাশা নেশা থেকে দূরে থাকতে

মলয় দে, নদীয়া:- “ভানু পেল লটারি” সকলেরই পরিচিত কাহিনী। এবারে নদীয়ার শান্তিপুরের চাঁদ কুড়িগ্রামের এক কোয়াক ডাক্তার স্বপ্নের বেড়া জাল ভেদ করে এই প্রথম নদীয়ার মধ্যে এক কোটি টাকা জিতে নিলেন। যদিও তিনি নিজে ব্যক্তিগতভাবে মনে করেন এই সর্বনাশা নেশার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই শ্রেয়। অনেক পরিবার সর্বস্বান্ত হয়েছেন এই নেশায়। তবে তিনি নিজেকে […]

Continue Reading

গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে নতুন বৈদ্যুতিক পাওয়ার হাউস

পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ গঙ্গারামপুর পৌরসভার তরফে পৌরসভার ১০ ওয়ার্ডে তৈরি হতে চলেছে নতুন পাওয়ার হাউস। গঙ্গারামপুর পৌরসভার উন্নয়নের স্বর্ণ মুকুটে আরো একবার নতুন পালক সংযোজন হতে চলেছে। গঙ্গারামপুর পৌরসভার সূত্রের খবর খুব দ্রুতই গঙ্গারামপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের একটি বিশেষ জায়গায় বৈদ্যুতিক পাওয়ার হাউস তৈরি হতে চলেছে ফলে আলোয় ঝলমল করবে সমগ্র গঙ্গারামপুর শহর। প্রসঙ্গত […]

Continue Reading

পরিযায়ী পাখিদের নিয়ে পর্যটন কেন্দ্র তৈরির দাবি গোয়ালপোখরে

রায়গঞ্জঃকুলিক বনাঞ্চলের মতোই এবারও গোয়ালপোখর থানা চত্বরে প্রচুর পরিযায়ী পাখি আস্তানা তৈরি করেছে। বেশ কয়েক বছর ধরে ভিড় করছে কয়েক হাজার ভিনদেশি পরিযায়ী পাখি। এবার গোয়ালপোখরে একমাস আগেই সদলবলে হাজির ভিনদেশি পাখিরা। কম্বোডিযা, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং দক্ষিণ ভারত থেকে আসা পাখিদের ভিড়ে গমগম করছে থানা চত্বর। কুলিকের পাশাপাশি তার সঙ্গে পাল্লা দিয়ে গোয়ালপোখর থানা […]

Continue Reading

করোনা সংক্রমণ ঠেকাতে স্যানিটাইজার মেসিন বসল গ্রামপঞ্চায়েতে

দেবু সিংহ ,মালদা : সারা দেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ । সংক্রমণ ঠেকাতে মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে বসানো হলো স্যানিটাইজার মেশিন! যে ভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে সে দিকে নজর রেখে বুলবুলচন্ডী অঞ্চলের প্রবেশ পথে বসানো হয় এই স্যানিটাইজার মেশিন । এবিষয়ে বুলবুলচন্ডী অঞ্চলের প্রধান রাজীব ডাগা বলেন ‘করোনা ভাইরাসের প্রভাব বেড়ে […]

Continue Reading

লাগামহীন পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে রানাঘাট ডি ওয়াই এফ আই এর পথ অবরোধ

মলয় দে নদীয়া; দীর্ঘ লকডাউনে কর্মহীন সাধারণমানুষ, তার ওপর লাগামহীন পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি। সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা হিসেবে আজ ডিওয়াইএফআই রানাঘাট শহর এর পক্ষ থেকে পথে নেমেছেন যুবরা। আন্দোলনের মাত্রা তীব্রতর হয়ে ওঠায় তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন বলেই জানানো হয়। পেট্রোলের মূল্যবৃদ্ধি মানে পরিবহন এর সঙ্গে যুক্ত সমস্ত দ্রব্যাদির মূল্যবৃদ্ধি, এমনকি […]

Continue Reading

রাস্তার দাবিতে মালদা মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

দেবু সিংহ ,মালদা :বর্ষা পড়তেই গ্রামের রাস্তায় এক হাটু করে জল শুক্রবার রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কালিয়াচক ২নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আম্লিটোলা ও কুত্তু মন্ডল টোলার গ্রামবাসীরা। এই দিন কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আম্লিটোলা ও কুত্তু মন্ডল টোলা গ্রামের রাস্তার দাবিতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে,মালদা মোথাবাড়ি […]

Continue Reading