জানেন কি ? সূর্যযানের ট্রাকিং সিস্টেমের অন্যতম সদস্য নদীয়ার বরুণ বিশ্বাস!

মলয় দে নদীয়া:-সফল চন্দ্রযান গর্বিত দেশবাসী এরপর ইসরোর কাছে নয়া চ্যালেঞ্জ সূর্য মিশন শনিবার সকাল ১১:৫০ মিনিটে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল ইসরোর রকেট আদিত্য এল ওয়ান। আর আরো একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা দেশবাসী। চন্দ্রযানের মতই সূর্যযানের ট্রাকিং সিস্টেমের অন্যতম সদস্য নদীয়ার বরুণ বিশ্বাস। চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রমের গোটা যাত্রা ট্রাকিং এর কাজে নিযুক্ত ছিলেন […]

Continue Reading

নদীয়ার শান্তিপুরে এই প্রথম,বিএসএফের অস্ত্র ভান্ডার প্রদর্শন

মলয় দে নদীয়া :-দেশ রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা সকলের। স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষাই দেওয়া হয় এ প্রজন্মের ছেলেমেয়েদের। কিভাবে তারা যুদ্ধ করে কোন কোন আগ্নেয়াস্ত্রের নাম কি! কিভাবে তা দিয়ে শত্রু দমন করতে হয় এসবই অ্যান্ড্রয়েড কিংবা টিভিতে দেখে খুদে পড়ুয়ারা। তা যদি চাক্ষুষ দেখতে পায়, তাও আবার হাতে নিয়ে, […]

Continue Reading

মাসিক পত্রিকা ” মনিকর্ণী আখ্যান” এর আয়োজনে স্মরণীয় আঁকার পুরষ্কার বিতরণ

অভিজিৎ হাজরা, সাঁকরাইল, হাওড়া :-হাওড়া জেলার সাঁকরাইল থানার রাজগঞ্জ হাট এলাকার মাসিক পত্রিকা ” মনিকর্ণী আখ্যান” এর আয়োজনে সৌভ্রাতৃত্বের বন্ধন ও একে অপরের পাশে থাকার অঙ্গীকারে রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে এলাকার কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হলো। সফল প্রতিযোগীদের শংসাপত্র, মেডেল ও মেমেন্টো দেওয়া হয়। ” মনিকর্ণী আখ্যান ” এর অন্যতম […]

Continue Reading

কার্তিক বিদ্যান্ত স্মৃতি শিশু নিকেতনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুরে প্রি প্রাইমারি ও প্রাইমারি স্কুলের মধ্যে কার্তিক বিদ্যান্ত স্মৃতি শিশুনিকেতন অন্যতম। গতকাল শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে বিকাল তিনটে থেকে রাত দশটা পর্যন্ত পালিত হয় প্রতিষ্ঠা বার্ষিকী এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, প্রধান অতিথি ছিলেন রানাঘাট মহকুমা শাসক রৌনক […]

Continue Reading

আর কিছুক্ষণের প্রতীক্ষা !তারপরেই আদিত্য এল-১ মহাকাশযানের উৎক্ষেপণ, শুভেচ্ছা জানাতে খুদে পড়ুয়াদের উচ্ছ্বাস

মলয় দে নদীয়া :-সম্প্রতি চন্দ্রযান থ্রি চাঁদে সফল অবতরণের পর বিশ্বের মাঝে ভারতের সুনাম বৃদ্ধি হয়েছে অনেকটাই। সেই রেশ কাটতে না কাটতে, আবারো প্রচেষ্টা, এবার চাঁদ নয় গন্তব্য সূর্যের নিকটবর্তী কক্ষপথ। আজ শনিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ১১টা বেজে ৫০ মিনিট নাগাদ উৎক্ষেপণ করা হবে আদিত্য এল-১ মহাকাশযানটির। সূর্যের দিকে ১৫ লাখ কিলোমিটার […]

Continue Reading

ঝুলন উৎসবে “পুতুল নাচ” শিল্পকে বাঁচাতে উদ্যোগী নবদ্বীপের সুদর্শন মন্দির

মলয় দে নদীয়া:- দেশের অন্যান্য জায়গার সাথে নবদ্বীপ শহর ও ব্লকে মহাসমারোহে পালিত হলো ঝুলন যাত্রা উৎসব। একটা সময় নবদ্বীপের বেশ কিছু ক্লাব সংগঠন এই ঝুলন উৎসবে সামিল হতো, ও খোলা মঞ্চে জীবন্ত মানুষকে বিভিন্ন রূপে সাজিয়ে দর্শকদের সামনে তুলে ধরতো, যাকে চলতি কথায় বলা হয় মানুষ ঝুলন, বর্তমানে নবদ্বীপ শহরে যা আর দেখা যায় […]

Continue Reading

চন্দ্রযান৩ সাফল্যের পিছনে রয়েছে মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর বাসিন্দা দেবজ্যোতি চক্রবর্তী

দেবু সিংহ,মালদা: ইতিমধ্যে সাফল্য পেয়েছে চন্দ্রযান-৩ এর অভিযান। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতীয় এই চন্দ্রযান। ইতিমধ্যে খুশির হাওয়া গোটা দেশজুড়ে। এই চন্দ্রযান সাফল্যের পিছনে রয়েছে মালদহের বিজ্ঞানীর অংশীদারও। তিনিও বর্তমানে ইসরোতে একজন মহাকাশ বিজ্ঞানী হিসাবে কাজ করছেন। মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর বাসিন্দা দেবজ্যোতি চক্রবর্তী। বর্তমানে তিনি সেখানে রয়েছেন কর্মসূত্রে। চন্দ্রযান সাফল্যের পিছনে তার অংশীদার […]

Continue Reading

দীঘায় উঠলো মোটা দরের তেলিয়া ভোলা মাছ ! লক্ষাধিক টাকায় বিক্রি

মদন মাইতি: এবারই প্রথম নয়। এখন প্রায়ই দিঘায় মৎস্যজীবীদের জালে তেলিয়া ভোলা মাছ ওঠে। এই মাছ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে এই মাছের অনেক চাহিদা রয়েছে। তার জন্য এই বিরল প্রজাতির মাছের দামও অনেক হয়।স্থানীয় মৎস্যজীবীদের দাবি এই মাছ স্ত্রী এবং পুরুষের পাশাপাশি উভয়লিঙ্গেরও হয়। বুধবার দীঘায় উঠলো মোটা দরের তেলিয়া […]

Continue Reading

ম্যারাথনের মাধ্যমে ধ্যানচাঁদের ১১৬ তম জন্ম দিবসের মধ্যে দিয়ে জাতীয় ক্রীড়া দিবস পালন 

মলয় দে নদীয়া :-ভারতীয় হকিকে বিশ্ব পর্যায়ে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন ‘হকির জাদুকর’ ধ্যানচাঁদ। উল্লেখ্য কয়েকদিন আগেই অগস্ট মাসের ৬ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ঘোষণা করা হয়েছিল এ বার থেকে খেলরত্ন পুরস্কারের নাম হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তার কয়েক সপ্তাহ পরে ২৯ শে অগস্ট মেজর ধ্যানচাঁদের ১১৬ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সাথে […]

Continue Reading

ওল্ড মালদা ফ্রেন্ডস পিজিয়ন লাভারস ও ওল্ড মালদা পিজিয়ন লাভারস এর উদ্যোগে আয়োজিত হয় পায়রা উড়ান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দেবু সিংহ, মালদা:ওল্ড মালদা ফ্রেন্ডস পিজিয়ন লাভারস ও ওল্ড মালদা পিজিয়ন লাভারস এর উদ্যোগে আয়োজিত হয় পায়রা উড়ান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার সন্ধ্যে নাগাত ওল্ড মালদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওল্ড মালদা পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর শিবাঙ্কর ভট্টাচার্য, প্রাক্তন কাউন্সিলর শর্মিষ্ঠা ভট্টাচার্য,ইংলিশ বাজার পিজিয়ন অ্যাসোসিয়েশনের […]

Continue Reading