পত্রিকার জন্মদিন উপলক্ষে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

Social

মলয় দে: ১লা জুন নদীয়ার যুগবার্তা পরিবার ও নদীয়ার পরশমণি পত্রিকার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শান্তিপুর ব্রাহ্মসমাজ মন্দিরে আজ অনুষ্ঠিত হলো অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। শান্তিপুর সহ নদীয়া, উত্তর ২৪পরগণা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। প্রসঙ্গতঃ ২০১৬সালের ১লা জুন প্রথম পথচলা শুরু হয়েছিলো জেলার অন্যতম পরিবেশ ও সামাজিক সংস্থা নদীয়ার যুগবার্তা পরিবার এবং বর্তমানে নদীয়ার জেলার প্রথম সারির সংবাদপত্র নদীয়ার পরশমণি পত্রিকার৷ আগামী ১লা জুন সোমবার শান্তিপুরের বন্ধুসভা হলে সকাল ১০টা থেকে সম্পূর্ন বিনামূল্যে অনুষ্ঠিত হবে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিকাল ৫টা থেকে শুরু হবে সংবাদপত্রের ওপর আলোচনা, পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান৷ ঐ অনষ্ঠানগুলিতে উপস্থিত থাকার জন্য সক্কলকে আহ্বান জানিয়েছেন পত্রিকা সম্পাদক সঞ্জিত কাষ্ঠ।

Leave a Reply