জাতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের সম্মান বৃদ্ধি করলো ফুলিয়া শিক্ষানিকেতন

Social

নিউজ সোশ্যাল বার্তা: কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অধীন সারা ভারতবর্ষের বন্য জীবজন্তু বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার নামোমি গঙ্গে মিশনের ‘পর্যবরন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৬’ পেল পশ্চিমবঙ্গ থেকে একমাত্র প্রতিষ্ঠান নদিয়া জেলার ফুলিয়া শিক্ষানিকেতন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পয়লা জুন উত্তরাখণ্ডের দেরাদুনে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মূল প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য অনুষ্ঠানে মধ্যে দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়েছে ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনপদ্মশ্রী কল্যাণ সিং রওয়াত, পদ্মশ্রী ডঃ মাধুরী ভরতয়াল ডঃ রুচি বডলা ডিন ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ডঃ সংগীতা অঙ্গম, বিশিষ্ট বিজ্ঞানী ও ওয়াইল্ডলাইফ লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা মিশনের ট্রেনিং অধিকর্তা, এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফুলিয়া শিক্ষানিকেতনের পক্ষে এই পুরস্কার গ্রহণ করে বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক ও বাল গঙ্গা প্রহরী ইনচার্জ কলিমোল্লাহ মোল্লা মহাশয়।জীববৈচিত্র্য সংরক্ষণ, ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধি , বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ মোকাবিলা এবং সমাজের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন, পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের জন্য ভারতবর্ষের ৯ টি প্রতিষ্ঠানকে এই বিরল সম্মানে সম্মানে সম্মানিত করা হয়েছে। পুরস্কার প্রদানের আগে পরিবেশ রক্ষায় তাদের অসামান্য অবদান ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়। ১০০ টি প্রতিষ্ঠান এই দৌড়ে ছিল। এর মধ্যে শেষ হাসি হাসল একটি বিশ্ববিদ্যালয়, দুটি মহাবিদ্যালয়, পাঁচটি বিদ্যালয় ও একটি এন জি ও। হিমাচল প্রদেশ একটি , উত্তরাখন্ড একটি, হরিয়ানা একটি , উত্তর প্রদেশ একটি, বিহার একটি, ঝাড়খন্ড একটি, ছত্রিশগড় দুটি , পশ্চিমবঙ্গ একটি পুরস্কার পেয়েছে। পশ্চিমবঙ্গের একমাত্র বিদ্যালয় ফুলিয়া শিক্ষানিকেতন এই পুরস্কার পেয়ে রাজ্যের সম্মান জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করেছে। এই বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় ব্রতী ছাত্রদের নিয়ে ‘বাল গঙ্গা প্রহরী’ দল গঠিত হয়েছিল ২০২৪ সালে। সারা দেশে ৮০০ র বেশি বিদ্যালয়ে ‘বাল গঙ্গা প্রহরী’ দল আছে। এই দল পরিবেশ রক্ষায় সারা বছর রুটিন মাফিক কাজ করে। এই দল ছাড়াও বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক শিক্ষিকারা সারা বছর ধরে পরিবেশ সংক্রান্ত বছরের বিভিন্ন দিন যেমন, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে , ওয়ার্ল্ড ওয়াটার ডে, ওয়ার্ল্ড আর্থ ডে , ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে , ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে , ওয়াইল্ডলাইফ উইক , ওয়ার্ল্ড টারটেল ডে , জল খাতা অভিযান , আরো অনেক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে থাকে । বিদ্যালয়ে বৃক্ষরোপন ও পরিচর্যা , বিদ্যালয় পরিষ্কার পরিছন্নতা ও সাফাই অভিযান, পুষ্প প্রদর্শনী অঙ্কন প্রতিযোগিতা, প্লাস্টিক বর্জন, ছাত্রদের সাথে এলাকার মানুষদের নিয়ে সচতনতা শিবির রুটিন করে আয়োজন করে । শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের নিয়ে নিজেদের শ্রেণিকক্ষ নিজেরাই পরিষ্কার রাখে , গাছের যত্ন নেয় । গঙ্গার বিপন্ন প্রাণী সহ সমস্তরকম বন্য জীবজন্তু ও জীব বৈচিত্র সংরক্ষনে এই বিদ্যালয়ের ‘বাল গঙ্গা প্রহরী’ দল দৃঢ় সংকল্প। গঙ্গার তীরে ছাত্র ও শিক্ষকরা প্রচার অভিযান ও মিছিলের আয়োজন করেছে । এলাকার লোকজন অনেক বেশি সচেতন , বিভিন্ন এন জি ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে পঞ্চায়েত সবাই এদের পথ চলার সাথী। পুরস্কার গ্রহণের পর কলিমোল্লাহ মোল্লা স্বাগত ভাষণে দুষ্প্রাপ্য গাছে ভরপুর ও পরিবেশ সচেতন বিদ্যালয় ফুলিয়া শিক্ষানিকেতনের পক্ষ থেকে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ওয়াইল্ডলাইফ লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা মিশনের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন। জানান এই পুরস্কারে তারা গর্বিত ও সম্মানিত। গঙ্গা তীরবর্তী বিদ্যালয় হওয়ার দৌলতে গঙ্গার সাথে তার ছাত্রদের সম্পর্ক নিবিড়। গঙ্গা ও গঙ্গার দুষ্প্রাপ্য প্রাণী রক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিজ্ঞাবদ্ধ। পরিবেশের প্রতি ভালোবাসা, এলাকার মানুষদের সচেতন করা সব বিষয়ে এরা অগ্রণী তার একান্ত স্নেহের ‘বাল গঙ্গা প্রহরী’ দল . এই পুরস্কার ও স্বীকৃতি ছাত্রদের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরেশ বাগচী বলেন এই পুরস্কারে তিনি উৎসাহিত ও আনন্দিত। এবছর বিদ্যালয়ের গৌরবময় প্ল্যাটিনাম জুবিলী চলছে এই পুরস্কার সেই আনন্দকে দ্বিগুন করে দিয়েছে । এই পুরস্কার তার কাছে শুধু পুরস্কার নয় পরিবেশ রক্ষার প্রতি ফুলিয়া শিক্ষানিকেতনের ছাত্র শিক্ষকদের কাছে মহান দায়িত্বভার। বিদ্যালয়ের প্রধান হিসাবে সবাইকে সঙ্গে নিয়ে এই দায়িত্ব সানন্দে মাথায় তুলে নিয়েছেন।

Leave a Reply