অযোধ্যা থেকে আনা মাটি ও রামের পাদুকা নিয়ে নগর পরিক্রমা করে প্রস্তাবিত কৃত্তিবাস রাম মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠান

Social

মলয় দে: অযোধ্যা থেকে আনা মাটি ও রামের পাদুকা নিয়ে নগর পরিক্রমা করে প্রস্তাবিত কৃত্তিবাস রাম মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠান সনাতনীদের।সূত্রের খবর, বাংলায় রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাসের জন্ম স্থান ফুলিয়ার কৃত্তিবাসে রাম মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে সনাতনীরা। আর তারই অঙ্গ হিসেবে কিছুদিন আগে পুরোহিতদের একটি দল রাম জন্মভূমি অযোধ্যায় গিয়ে সেখান থেকে মাটি নিয়ে আসেন। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য শুক্রবার শ্রী রামচন্দ্রের পাদুকা সুদূর অযোধ্যা থেকে নিয়ে আসা হয় নদীয়ার শান্তিপুরে। শ্রী রামের পাদুকা নিয়ে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে সনাতন ধর্মের মানুষজন। প্রথমে বড় গোস্বামী বাড়িতে রীতি মেনে রামচন্দ্রের পাদুকার পূজা অর্চনা হয় এবং সেখান থেকে নগর পরিক্রমা করে শান্তিপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে । তারপরে শান্তিপুরের আরেকটি বিগ্রহ বাড়ি শ্রী শ্রী গোকুল চাঁদ জিও মন্দিরে এই নগর পরিক্রমা শেষ হয়। সেখানেই রীতি মেনে পূজা অর্চনা করে সন্ধ্যা আরতির মাধ্যমে শ্রী রামচন্দ্রের পাদুকা যুগল রাখা হয়। এদিনের এই নগর পরিক্রমায় অংশগ্রহণ করেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য সহ অগণিত ভক্তগন ।

Leave a Reply