মলয় দে: সামনেই রঙের উৎসব। তবে রঙের উৎসবে রং খেলতে গেলেই এখন চিন্তায় থাকেন আট থেকে আশি সকলেই । সে রং হোক কিংবা আবির সব ক্ষেত্রেই ভেজাল এর বারবারন্ত। তবে এবারে রঙের উৎসবে আর চিন্তা নেই। এবার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বানাচ্ছে ভেষজ আবির।
নদীয়ার শান্তিপুরর প্রত্যন্ত গ্রাম বড়জিয়াকুর এর তালপুকুর জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবার পরিবেশ বান্ধব জৈব প্রযুক্তিতে তৈরি করছে রংবেরঙের ভেষজ আবীর। শান্তিপুরের পরিবেশপ্রেমী বিষমুক্ত খাদ্য বাজার চালানো জৈব এবং দেশীয় পদ্ধতিতে অভিজ্ঞ কৃষক শৈলেন চন্ডী প্রতিবছর তিনি এই আবির নিজেই তৈরি করেন, গাঁদা ফুল, বিট, অপরাজিতা, গাছের পাতা বিভিন্ন রকম ভেষজ জিনিস দিয়ে তৈরি করতেন ভেষজ আবীর যা পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যোপযোগী। তবে এবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করতে তাদেরকে হাতে-কলমে শিক্ষা দিয়ে রং উৎসবে পরিবেশবান্ধব আবির তৈরি করার প্রশিক্ষণ দিচ্ছেন শৈলেনচণ্ডী। যদিও ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সকলেই খুশি হাতে-কলমে ভেষজ আবীর তৈরিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ।
