বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে একদিনের  আম এবং লিচু চাষের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা

Social

মলয় দে: নদীয়া জেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাটিয়ারি বানপুর হালসানা পাড়ায় নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে একটি একদিনের আম চাষ এবং লিচু চাষের উপর প্রশিক্ষণ শিবিরে আয়োজন করা হলো , পাশাপাশি জৈব সারের বিষয়ে আলোচনা করলেন, এই শিবিরে কিভাবে আম চাষ এবং লিচু চাষ করবে এবং পরিচর্যা এবং কিভাবে চাষিরা লাভবান হবে সে বিষয়ে কৃষকদেরকে সুনির্দিষ্ট ধারণা দেওয়ার জন্য এই প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মালবিকা দেবনাথ । এই প্রশিক্ষণ শিবিরটি দুপুর ১ টায় শুরু হয় এবং দুপুর ২ পর্যন্ত চলে।

উপস্থিত ছিলেন এলাকার ৫০ থেকে ৬০ জন কৃষক। যারা এই প্রশিক্ষণটি নিলেন এলাকার আম এবং লিচু চাষিরা যথেষ্ট খুশি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য, এপিসি কৃষ্ণগঞ্জ বিদ্যুৎ বিশেষের নেতৃত্বে নদীয়ার কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন। এতে চাষিরা খুবই খুশি ।

Leave a Reply