মলয় দে: মানসিক অবসাদে আত্মঘাতী এক যুবক। মৃত যুবকের নাম শিবু দাস(৪৪) বাড়ী নবদ্বীপ পৌরসভার ফাঁসিতলা পুঁনশচরন মাঠ এলাকায়। খবর পেয়ে নবদ্বীপ হাসপাতালে পৌঁচ্ছায় নবদ্বীপ থানার পুলিশ। শনিবার দুপুরে হাসপাতাল থেকে মৃতদেহ থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য মৃতদেহ শক্তিনগর হাসপাতালে পাঠায় পুলিশ। আত্মঘাতী ওই যুবক নবদ্বীপ পৌরসভায় ঠিকাদারের অধীনে জল বিভাগে কাজ করতেন। সূত্রের খবর,দীর্ঘদিন ধরে শিবু দাসের স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলেন বলে জানতে পাড়া যায় এবং প্রায় আনুমানিক বছর তিনেক হল তাকে ছেড়ে দিয়ে দিয়ে একটি ১৪ বছরের ছেলেকে নিয়ে অন্য পুরুষের সাথে চলে যায়। যে কারনে শিবু দাস মানসিক ভাবে ভেঙে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে জানাযায়।এবিষয়ে মৃত শিবুদাসের এক বন্ধু
বলেন বেশ কিছুদিন ধরেই মানসিক ভাবে পড়েছিলাম আমরা ওকে ডাকলেও সারা দিতে নে পাশ দিয়ে চলে যেত, কিন্তু এইভাবে চলে যাবে সেটা কোনো দিন ভাবতে পারিনি।
