সুজয় ঘোষ: নদীয়ার কৃষ্ণনগর বৌ-বাজার রিভ্যাইভাল ক্লাবে রবিবার – অনুষ্ঠিত হলো বিশিষ্ট শিক্ষক তথা সুলেখক দেবব্রত তরফদার মহাশয়ের ষষ্ঠ বই তথা চতুর্থ উপন্যাস “আদি পুরুষ”। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা নাট্যকার, সমাজসেবী, লেখক, ভাস্কর শিল্পী, চিকিৎসকসহ আপামর পাঠক ও দর্শক।

ইতিমধ্যেই লেখকের কিছু বই আঞ্চলিক তথা কলকাতার প্রকাশনী থেকে প্রকাশ পেলেও এটি সম্পূর্ণ স্বতন্ত্র। বইটির সম্পাদক ও লেখক দেবব্রত বাবু নিজেই। পেশায় শিক্ষক হওয়ায় – বই প্রকাশে অধিকাংশ ছাত্র ছাত্রীদের সহযোগিতা পাওয়ায় – বইটি উৎসর্গ করেছেন তাই প্রিয় একজন ছাত্রী ‘র নামে।
ইলাস্ট্রেশন করেছন দেবু বাবুর কন্যা ঐশী। প্রচ্ছদ পরিকল্পনা এবং বিন্যাস -নির্মাল্য সিংহ।বর্ণসংস্থাপনায় এবং মিদ্রণিকায় দেবব্রতবাবুর দুই ছাত্রী অর্পিতা ও শুভ্রা।
মুদ্রণঃগীতা প্রিন্টাস্ কলি-৯, সর্বপরি প্রকাশনায় ময়ূরপঙ্খী প্রকাশক সৌরভ পাল-সুটিয়া কৃষ্ণনগর।
