মলয় দে,নদীয়া: নদীয়ার শান্তিপুর ব্লকের, টাউনশিপ ,নবলা, আরবান্দী এক নম্বর এবং দু’নম্বর পঞ্চায়েত মোট চারটে পঞ্চায়েতে ৫২ লক্ষ টাকার ১৪ টি প্রকল্পে ৬টি রাস্তা, মিনি মাস্ট এবং হাই মাস্ট ১৯ টি লাইট আজ উদ্বোধন করলেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী।
শীতের দুপুরে উৎসবের মেজাজ গ্রামের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী সদস্যা অর্পিতা বিশ্বাস স্থানীয় পঞ্চায়েত সদস্যা নয়নমনি রাজয়ার সহ এলাকার বিশিষ্টজন।
স্থানীয় পঞ্চায়েত সদস্যা জানাচ্ছেন, বিধায়ক তার নিজস্ব তহবিল থেকে সাধারণ মানুষের কথা ভেবে নির্মাণ করে দিলেন যেখানে কৃষকরা তাদের মাঠ থেকে চাষের ফসল নিয়ে আসা এবং এলাকার মানুষজনের পুকুরে যাতায়াত সহ নিত্য চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ পেলেন এবার।
পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি চঞ্চল চক্রবর্তী শাসক দলের বিধায়কের প্রসঙ্গে কটাক্ষ করে বলেন আমাদের বিধায়ক উদ্বোধনের কাঁচি নিয়ে ঘরে না অন্যের রাস্তাও উদ্বোধন করে দেয় না। বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী জানান ভোটের দামামা বাজার আগেই মানুষের চাহিদার ১০০ শতাংশ পূরণ করবেন তিনি। তিনি আরও বলেন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সাথে নিবিড় সংযোগ রাখাটাই দরকার সকল জনপ্রতিনিধিদের।
