শিল্প ও সংস্কৃতিতে অসামান্য কৃতিত্বের জন্য নদীয়ার তবলা শিল্পী সুমন সরকার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কৃত হলেন

Social

মলয় দে: শিল্প ও সংস্কৃতিতে অসামান্য কৃতিত্বের জন্য নদীয়ার কিশোর তবলা শিল্পী সুমন সরকারকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত হয়েছে। আকাশবাণীর শিল্পী সুমন মাত্র ১৬ বছর বয়সেই তবলা শিল্পে অসাধারণ কৃতিত্ব ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিজের সাফল্যকে কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সুমন সমাজের কল্যাণে ব্যবহার করেছেন। পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ দিয়ে সে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য তবলা কিনে দেন এবং তাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করেন ।

সে মনে করে শাস্ত্রীয় সঙ্গীত দেশের সম্পদ। এই শিল্প’কে এগিয়ে নিয়ে যেতে তিনি নতুন প্রজন্মের কাছে আবেদন জানান।

Leave a Reply